রাজ্য

রাজ্যপালের সাথে সাক্ষাত করতে যাচ্ছেন শোভন এবং বৈশাখী, রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়

রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে দেখা করতে যাচ্ছেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। সাথে যাচ্ছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার বিকেলে রাজভবনেই হবে বৈঠক। কি নিয়ে তারা যাচ্ছে রাজ্যপালের কাছে? এই বৈঠকের কারণ কি? তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা উঠেছে তুঙ্গে।

জানা গিয়েছিল, বিকেল ৪ টে নাগাদ রাজভবনে যাবেন তারা। তবে পরে এই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে প্রশ্ন উঠেছে এই বৈঠকের তাৎপর্য নিয়ে। এই বিষয়ে কিছুই বলেননি বৈশাখী। তিনি জানিয়েছেন,”আমি মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষ ছিলাম। সেই কলেজের দীর্ঘ দিন ধরে অচলাবস্থা। আমি জুন মাসে পদত্যাগ করেছি। তবুও সেই অচলাবস্থার দায় চাপানো হচ্ছে আমার ওপর। কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। আর রাজ্যপাল পদাধিকার বলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য। সেই কারণে গোটা বিষয়টি আমি ওনাকে জানবো।”

তবে রাজ্যপালের সাথে দেখা করার কারণ কি কেবল এই টুকুই?তবে সাথে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় কেন? এর আগে এই কলেজ সংক্রান্ত বিষয়ে বহুবার বৈশাখী বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে। তখন সাথে ছিলেন না শোভন। তবে এইবার রাজ্যপালের সাথে কথা বলার সময় শোভন সাথে রয়েছেন কেন? এই বিষয়ে কিছুই বলেননি শোভন চট্টোপাধ্যায়। প্রশ্ন এড়িয়ে গেছেন বৈশাখীও। তবে সূত্রের খবর, এই বৈঠকের আলোচনা বিষয় কেবল কলেজ নয়। কথা হবে রাজনৈতিক বিষয়েও। রাজ্যের রাজনৈতিক অবস্থা এবং ঘটনাগুলি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর জানবেন তারা। এমনটাই জানা গিয়েছে সূত্র হতে।

গতমাসে বাংলা ভ্রমণে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখন তার সাথেও কথা বলেছিলেন শোভন ও বৈশাখী। সাক্ষাতের সময় শোভনের হাতে ছিল একটি ফাইল। সেই কারণেই এই বিষয় নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026