বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি এক বিমানসেবিকা ফাঁকা প্লেনের মধ্যেই বলিউডের গানে দুর্দান্ত নাচলেন রইল ভিডিও।
বর্তমানে ভাইরাল হওয়া বিমানসেবিকার নাম উমা মীনাক্ষী। গতবছর থেকেই সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ হিসেবেই ভাইরাল হয়েছেন তিনি। তার বানানো একাধিক রিল ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে সম্প্রতি ১৯৮৭’তে গোবিন্দা অভিনীত ছবির জনপ্রিয় গান ‘আপকে আ যা নে সে’র মিউজিকের তালে কোমর দুলিয়েছেন এই বিমানসেবিকা। ফাঁকা প্লেনের মধ্যেই বানিয়েছেন ভিডিওটি। ইনস্টারিল ভিডিওটি বানানোর সময় বিমানসেবিকার পোশাকেই ছিলেন তিনি।
সম্প্রতি তার বানানো এই ভিডিওটি পৌঁছে গিয়েছে ২.৫ মিলিয়ন নেটনাগরিকদের কাছে। পছন্দও করেছেন বহুমানুষ। প্রশংসাও করেছেন নেটজনতার একাংশ। ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা লাখো। তিনি বর্তমান প্রজন্মের নেটনাগরিকদের কাছে যে একজন পরিচিত মুখ, তা আর আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখছে না। তার শেয়ার করা ভিডিও কিংবা ছবিগুলির কমেন্টবক্সে চোখ রাখলেই সবটা স্পষ্ট হবে। সম্প্রতি এই ইনস্টারিল ভিডিওটির সূত্র ধরেই চর্চায় বিমানসেবিকা উমা মীনাক্ষী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…