‘স্পিল্টভিলা’ টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ডেটিং রিয়্যিলিটি শো। স্পিল্টভিলা ১৪ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। প্রতিবছরই এই শোতে উপস্থিত থাকেন একাধিক প্রতিযোগী, যাদের নিয়ে কোনো না কোনো কারণে চর্চা চলতে থাকে মিডিয়াতে। আপাতত এই রিয়্যালিটি শো আবারও চর্চায় উঠে এসেছে তারই এক নতুন মহিলা প্রতিযোগীর সূত্র ধরে। বলাই বাহুল্য সেই প্রতিযোগীর বোল্ডনেস নিঃসন্দেহে টেক্কা দেয় সানি লিওনিকেও।
সম্প্রতি স্পিল্টভিলা’র যে প্রতিযোগীর বোল্ড লুক ভাইরাল হতে দেখা গিয়েছে, তিনি কলকাতার একজন বাসিন্দা, নাম আকাশলীনা চন্দ্র। কলকাতার অন্যতম জনপ্রিয় মেকাপ আর্টিস্ট তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটরও বটে। টেলিভিশনের পর্দায় শো শুরু হওয়ার আগেই তার বেশকিছু ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে নেটমহলে, যেখানে তিনি প্রয়োজনের থেকে অতিরিক্ত বোল্ড অবতরে দেখা দিয়েছেন। আর নিঃসন্দেহে তার সেইসমস্ত লুক নজর কেড়েছে নেটদুনিয়ার একাংশের। বলি ডিভাদের থেকে কোন অংশে কম নন কলকাতার আকাশলীনা, তা তাকে দেখলেই স্পষ্ট হয়। উল্লেখ্য, বিশেষ করে আকাশলীনার বিকিনি লুক এই মুহূর্তে সবথেকে বেশি নজর কেড়েছে সকলের। বলাই যায়, ইতিমধ্যেই আকাশলীনা এক বিপুল পরিচিতি তৈরি করে ফেলেছে সাধারণের মাঝে।
সানি লিওনি ও অর্জুন বিজলানির শো ‘স্পিল্টভিলা’য় খুব শীঘ্রই দেখা যাবে আকাশলীনাকে। এটি আমেরিকান ডেটিং রিয়্যালিটি শো ‘ফ্লেভার অফ লাভ’এর হিন্দি সংস্করণ। এই শোতে ছেলে ও মেয়ে নির্বিশেষে সমস্ত প্রতিযোগীদের বিভিন্ন টাস্ক দেওয়া হয়। তাদের মধ্যে হয় নানা কথোপকথন। রোমান্স থেকে শুরু করে মান-অভিমান, ঝগড়া সবকিছুরই ঝলক মেলে এই শোতে। তবে এই মুহূর্তে কলকাতার আকাশলীনার জন্যই চর্চায় রয়েছে এই জনপ্রিয় ডেটিং রিয়্যালিটি শো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…