খেলা

স্কোর দেখে কিছু বলা যায় না, মন্তব্য হতাশ লাল-হলুদ কোচের

অবশেষে থেমে গেল লাল-হলুদের (Eastbengal) অপরাজিত থাকার রেকর্ড। আট ম্যাচ পর অবশেষে মুম্বই এফসির (Mumbai FC) কাছে তারা ০-১ গোলে হেরে গেল। গতকাল সন্ধেবেলা গোয়ার (Goa) তিলক  ময়দান স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হয়েছিল।

সত্যি কথা বলতে কী, গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে ম্যাচের রাশ ইস্টবেঙ্গলের হাতেই ছিল। কিন্তু, একটাও গোল তারা করতে পারেনি। দলের এমন পারফরম্যান্স দেখে যারপরনাই খুশি লাল-হলুদ কোচ রবি ফাউলার। দলের কঠিন মানসিকতার প্রশংসা করলেন তিনি।

ফাউলার বলেন, “আমরা ম্যাচ জিততে না পারলেও এমন পারফরম্যান্স দেখার পর যারপরনাই গর্ব হচ্ছে। দলটা যে কতটা উন্নতি করেছে, সেটা সকলেরই চোখে পড়েছে। পাশাপাশি দলের প্রত্যেকটা ফুটবলারও আগের থেকে অনেকটাই ফিট এবং শক্তিশালী হয়ে উঠেছে। চলতি মরশুমে এই প্রথমবার বোধহয় মুম্বই ইন্ডিয়ান্সকে ৪৫ মিনিটে এতটা বেগ পেতে হল। এরজন্য পুরো কৃতিত্ব আমি দলের ছেলেদের দিতে চাই। হতে পারে, স্কোরলাইনে আমরা হয়ত সুবিচার পাইনি।”

লিভারপুলের এই কিংবদন্তি ফুটবলার জানালেন, ইস্টবেঙ্গল এই ম্যাচে প্রথমে তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নেমেছিল। পরে অবশ্য ঘটনার ঘনঘটায় দলটা ড্রয়ের দিকে পা বাড়াতে শুরু করে।

“প্রত্যেকটা ম্যাচের মতোই আমরা এই ম্যাচটাও জিততেই নেমেছিলাম। আমাদের মধ্যে জয়ের খিদেটাও ছিল। যদি আমরা এই ম্যাচে ভালো খেলতে পারতাম, তাহলে অন্তত এই আত্মবিশ্বাসটা থাকত, যে কোনও দলকেই আমরা হারাতে পারি। সেটাই আমরা করে দেখিয়েছি। পয়েন্ট পাওয়ার থেকেও এটা অনেক বেশি তৃপ্তিকর। আমরা কখনই হাল ছেড়ে দিইনি। সবসময় জেতার চেষ্টা করে গেছি।”

গত ম্যাচের দ্বিতীয়ার্ধে একেবারে ভোল বদলে গিয়েছিল ইস্টবেঙ্গল দলের। মুম্বইয়ের থেকে খাতায়-কলমে তারা যথেষ্ট ভালো খেলছিল। ফাওলার বললেন, “মুম্বই যথেষ্ট ভালো দল। ওদের কোচও যথেষ্ট ভালো। দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছেন। আমাদের আরও খাটতে হবে। নিজেদের খেলার মান আরও উপরে তুলতে হবে। আমাদের একটা লক্ষ্য রয়েছে। আর সেটা হল, শেষ চারে পৌঁছনো।”

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026