নিউজ

অবশেষে মিলল পুরীতে রথযাত্রার অনুমতি, বিশেষ শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট

পুরীর রথযাত্রার নিয়ে গ্রিন সিগন্যাল দিল সুপ্রিম কোর্ট। জনসমাগম বাদ দিয়ে যেন রথযাত্রার অনুমতি হয় তাই সুপ্রিম কোর্টের কাছে সোমবার আর্জি জানিয়েছিল কেন্দ্র। আর কেন্দ্রের এই আর্জিতে সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট। তবে বিশেষ শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে জানিয়েছেন, পুরীতেই কেবলমাত্র রথযাত্রার অনুমতি দেওয়া হল। এর পাশাপাশি তিনি এটাও বলেছেন যে ওড়িশার অন্য কোনো জায়গাতে রথযাত্রা করা হবে না।এছাড়া সুপ্রিম কোর্টের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, জনতাশূন্য রথযাত্রা যাতে হয় সেটাও ওড়িশা সরকারকে নিশ্চিত করতে হবে।

রথযাত্রার সাথে বহু মানুষের ভক্তি ও বিশ্বাস জড়িয়ে আছে। যদি আগামীকাল জগন্নাথ দেবের আবির্ভাব না ঘটে তাহলে আগামী ১২ বছর শ্রীক্ষেত্রে প্রভুর দর্শন হবে না। আর যার ফলে ধর্মীয় রীতিতে আঘাত হতে পারে, এমনটাই বলেছেন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা। কেন্দ্র তাই মানুষের ভক্তি ও আবেগের কথা মাথায় রেখে জনতাশূন্য রথযাত্রা করার অনুমতি চেয়েছে। অবশেষে সেই অনুমতি মিলেছে। জনতাশূন্য হলেও রাস্তায় নামবে জগন্নাথ দেবের রথ।

সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছে, মন্দিরের সমস্ত পান্ডা এবং সেবায়েতদের করোনা পরীক্ষা করতে হবে। যাঁদের রিপোর্ট নেগেটিভ আসবে তাঁরাই রথযাত্রায় উপস্থিত থাকতে পারবেন। সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই পুজো করতে হবে। কিন্তু কোনো সাধারণ মানুষ উপস্থিত থাকতে পারবেন না। প্রয়োজনে কারফিউ জারি হতে পারে। ভক্তরা টিভিতেই দেখতে পারবেন এবারের রথযাত্রা। অনুমতি মেলাতে খুশি হয়েছে ওড়িশাবাসী। এতদিনের রীতিতে ছেদ পড়বে না বলে ভক্তরা শান্তির নিঃশ্বাস ফেলছেন। অবশেষে মুখ তুলে চাইলেন প্রভু জগন্নাথ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026