বিনোদন

তৃতীয় বিয়ে ভাঙন, স্বামী রোশনকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী

টলিটাউনের এই মুহূর্তের অন্যতম বড় খবর হলো অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তাঁর স্বামী রোশনের দাম্পত্য ভাঙন। এর মধ্যেই তাঁর আপকামিং ফিল্ম ‘ছবিয়াল’-এর প্রোমোশনের জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু সাংবাদিক তাঁকে তাঁর ও রোশনের দাম্পত্য সম্পর্কের ভাঙনের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতে চাননি। উপরন্তু ক্যামেরার সামনে থেকে সরে যান শ্রাবন্তী। খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে শ্রাবন্তী ও শাশ্বত চ্যাটার্জি অভিনীত ফিল্ম ‘ছবিয়াল’। এই ফিল্মে শ্রাবন্তীকে দেখা যাবে আপাদমস্তক বাঙালি বৌ-এর চরিত্রে।

30 শে নভেম্বর থেকে স্টার জলসায় শুরু হয়েছে জনপ্রিয় গেম শো ‘সুপারস্টার পরিবার সিজন 2’। এই শো-টি সঞ্চালনা করছেন শ্রাবন্তী। এর আগেও এই শো-টির সিজন-1 -এও সিঁথিতে সিঁদুর, মুখে মিষ্টি হাসি ও সম্পূর্ণ বাঙালি লুকে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিলেন শ্রাবন্তী। তাঁর সুন্দর উপস্থিতি ও সঞ্চালনার কারণে শোয়ের টিআরপি যথেষ্ট বেশী ছিল। ফলে শোয়ের দ্বিতীয় সিজন-এও চ্যানেল কর্তৃপক্ষের মূল পছন্দ ছিলেন শ্রাবন্তী।

টলিটাউনে এইসময় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তাঁর স্বামী রোশনের দাম্পত্যে চিড় ধরার কথা শোনা গেলেও তাঁদের মনোমালিন্যের কারণ সম্পর্কে জানা যাচ্ছে না। বহুদিন ধরেই তাঁরা আলাদা থাকছেন। শ্রাবন্তী বাইপাসের ধারে নিজের ফ্ল্যাটে থাকছেন নিজের ছেলে অভিমন্যু ও পোষ্যদের নিয়ে। রোশন ফিরে গিয়েছেন নিজেদের পারিবারিক ফ্ল‍্যাটে। লকডাউনের সময় শ্রাবন্তী নিজের মতো করে পারিবারিক মুহূর্ত কাটিয়েছেন। সেই সময় হাউজমেড না থাকার কারণে শ্রাবন্তী নিজেই বাড়ির সব কাজ করেছেন। কিন্তু তার মধ্যেও ছেলে অভিমন্যুকে নিত্যনতুন রান্না করে খাইয়েছেন। এই সবকিছুর মধ্যেই শ্রাবন্তী ইন্সটাগ্রামে একটি বিশেষ পোস্ট করে লিখেছিলেন, তাঁকে ভাঙার ক্ষমতা কারো নেই। বরং তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। শ্রাবন্তীর এই পোস্টটি যথেষ্ট ভাইরাল হয়েছিল । নেটিজেনদের একাংশ কৌতূহল প্রকাশ করেছিলেন শ্রাবন্তীর এই পোস্ট নিয়ে। প্রকৃতপক্ষে, এই পোস্টটি ছিল শ্রাবন্তীর কেরিয়ারের ইঙ্গিতবাহী পোস্ট। কারণ এই পোস্টের পরই ঘোষণা হয় ‘সুপারস্টার পরিবার সিজন-2’-এর। মুহূর্তে শ্রাবন্তীর হাতে সেরকম কোনো ফিল্ম নেই। কিছু দিন আগে শ্রাবন্তী নিজের জিম ‘দি ফিটনেস এম্পায়ার’-এর উদ্বোধন করেছেন। এবার অনায়াসেই বোঝা যাচ্ছে, টলিউড ইন্ডাস্ট্রি পেতে চলেছে  একজন এন্টারটেইনার উদ্যোগপতি শ্রাবন্তী চ্যাটার্জিকে। শ্রাবন্তী আরও একবার বার্তা দিলেন, তিনি সত্যিকারের সুপারস্টার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026