শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার পাতায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেননি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথেও, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন অভিনেত্রী।
এই মুহূর্তে আবারো বিয়ের কনের সাজে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আগুন রঙের বেনারসিতে সেজে উঠেছিলেন তিনি। মানানসই জমকালো গোলাপি ব্লাউজের পাশাপাশি পরেছিলেন ভারী জমকালো সাবেকি গয়নাও। নিঃসন্দেহেই সবসময় মতো তার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। মাথায় সোলার মুকুটের পাশাপাশি পরেছিলেন চন্দনও। সাথে ঠোঁটে রেখেছিলেন সেই চিরপরিচিত মোহময়ী হাসি। উল্লেখ্য, সাম্প্রতিক ভাইরাল হওয়া রিল ভিডিওতে দেখা মিলেছে রুদ্র সাহারও। অভিনেত্রীর সাজ পূরণের জন্য তার মাথায় ডিজাইনার ভেল লাগিয়ে দিচ্ছিলেন তিনি। এই মুহূর্তে জনপ্রিয় ফ্যাশান স্টাইলিস্ট রুদ্র সাহা ও শ্রাবন্তী চ্যাটার্জীর অফিসিয়াল ইনস্টা অ্যাকাউন্টে নজর রাখলেই সেই রিল ভিডিওর দেখা মিলবে।
তবে সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এই রূপের ঝলক শেয়ার হওয়ার পর থেকেই কটাক্ষের সুর চড়িয়েছেন নেটজনতার একাংশ। কারোর কথায়, ছেলের বিয়ের বয়স হয়ে গেলেও এখনো বিয়ের শখ মেটেনি অভিনেত্রীর। আবার কেউ লিখেছেন, বিয়ের সাজে বিয়ের ফটো তোলা ছাড়াও তার আর কোন কাজ নেই। আবার কেউ অভিনেত্রীকে কটাক্ষের সুরে তার চার নম্বর বিয়েটা সেরে নিতে বলেছেন। অভিনেত্রীর সাম্প্রতিক এই ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই এমন ধরনের একাধিক কু-মন্তব্য চোখে পড়বে। তবে এই সমস্ত বিষয়ে যে অভিনেত্রী একেবারেই কর্ণপাত করেননি, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। কারণ একজন অভিনেত্রী হিসেবে তার কাছে এই সমস্ত ব্যাপার নতুন কিছু নয়। বলাই বাহুল্য, মিডিয়ার পাতায় তাকে নিয়ে ভালো-মন্দ মিলিয়ে মিশিয়ে চর্চা চলতেই থাকে। উল্লেখ্য, খুব শীঘ্রই কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘কাবেরী অন্তর্ধান’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে দেখা মিলতে চলেছে শ্রাবন্তী চ্যাটার্জীর। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে ছবিটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…