বিনোদন

চতুর্থ বিয়ে করলেন শ্রাবন্তী? মাথায় মুকুট, গা ভর্তি গয়না, নববধূর সাজে ভাইরাল হলেন নায়িকা

নিখিল-নুসরতের বৈবাহিক সম্পর্ক এখন সরগরম সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন গণমাধ্যমে। একদিকে নুসরতের থেকে মুক্তি পেতে নিখিল দেওয়ানি মামলা দায়ের করেছেন। অন্যদিকে শ্রাবন্তীয় তৃতীয় স্বামী রোশন সিং নিজের স্ত্রীকে নিজের কাছে ফিরে পেতে চাওয়ার জন্য ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ আপিল করেছেন। এক এক তারকার জীবন এখন সিনেমার চিত্রনাট্যকে বেশ হার মানাবে।

টলিগঞ্জের অপর চর্চিত বিচ্ছন্ন দম্পতি হল শ্রাবন্তী আর রোশন সিং। এদের সম্পর্কে এখন সিনেমার মতো ট্যুইস্ট। গত বছর অক্টোবর থেকে আলাদা থাকা শুরু করেছেন রোশন-শ্রাবন্তী। নায়িকার এই তৃতীয় বিয়েও ভাঙা নিয়ে গত বছর নিয়ে শোরগরম থাকে। বছর ঘুরতে না ঘুরতে এই বিয়ের ভাঙন নিয়ে কম কথা শুনতে হয়নি শ্রাবন্তীকে। এমনকি দুজন দুজনকে আনফলো করতে পিছপা হননি। বরং আলাদা হয়েও সোশ্যাল মিডিয়াতে শুরু হয় নানান তরজা। সময় অনেকটা পেরিয়ে গিয়েছে। মানুষ যখন এদের সম্পর্কের কথা সামান্য ভুলতে বসেছে তখনই বড় ঘোষণা রোশনের তরফ থেকে।

তবে অভিনেত্রী রোশনের সাথে থাকবে কিনা তা নিয়ে এখনো অনেক ধোঁয়াশা আছে। তবে এর মাঝে সুখবর দিতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়? লাল শাড়ি, মাথাভর্তি সিঁদুর, মাথায় মুকুট- একদম নব বধু রূপে সকলের সামনে এলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই সাজে এখনো বহু আপকামিং নায়িকাকে তাক লাগিয়ে দিতে পারেন অভিনেত্রী। তবে কেন এই ছবি? প্রশ্ন অনেকের। নতুন কোনো চরিত্র নাকি বাস্তবেই নতুন জীবন শুরু করছেন শ্রাবন্তী। তবে এই দুটোর মধ্যে কোনটাই নয়। বিশেষ এক ফটোশুটের জন্য এমন সাজে সাজলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই লুকে একাধিক ছবি পোস্ট করলেন শ্রাবন্তী। নিমেষে ভাইরাল হয় এই ফটোসেশান।

রাজীব বিশ্বাস, কৃষণ ব্রজের সঙ্গে বিয়ে ভাঙার পরে ২০১৯ সালের এপ্রিলে চুপি চুপি পঞ্জাবে রোশন সিংহের সঙ্গে পাঞ্জাবি মতে সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রাবন্তী। কিন্তু বিয়ের দু বছর ঘুরতে না ঘুরতেই তৃতীয় বিয়েতেও ভাঙন দেখা যায়।।তবে অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খুলছেন না অভিনেত্রী।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026