বিনোদন

শ্রাবন্তীর চতুর্থ বয়ফ্রেন্ড! নতুন প্রেমিককে হীরের আংটি উপহার নায়িকার

বর্ষা মানেই মধুমাস। আর বাংলায় সেই বর্ষা এসে গিয়েছে। এই সময় প্রেমও একটু একটু করে পাকতে থাকে। একাকীত্ব এই সময় নতুন মুখ খোঁজে মনের কথা প্রকাশ করার জন্য। বাংলার সুন্দরী শ্রাবন্তী নিজেও একাকীত্ব ঝেড়ে নতুন মনের খোঁজে রয়েছেন। প্রাক্তন রোশন এখন চর্চার খাতায় নেই। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন চর্চার বিষয় হল শ্রাবন্তীর চতুর্থ বয়ফ্রেন্ড। অবাক হচ্ছেন?

ভাবছেন, শ্রাবন্তী প্রেম করছেন কিনা ফের? উত্তর কারোর জানা নেই, এমনকি শ্রাবন্তী নিজেও কোত্থাও প্রকাশ করেননি তার চতুর্থ ভালোবাসার মানুষ সম্পর্কে। তবে গুঞ্জন যে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী এখন শ্রাবন্তীর মনের মানুষ হয়েছেন। তার হাতে হীরের আংটি জ্বলজ্বল করছে। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই হীরের আংটির ছবি পোস্ট করেছেন, যেই আংটি শ্রাবন্তী দিয়েছেন বলে জানা গিয়েছে। এই ব্যবসায়ী তার আংটির ছবি পোস্ট করে লেখেন, “জীবনের সবেচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির থেকে পাওয়া উপহার…ধন্যবাদ।” শোনা যায়, অভিরূপের জন্মদিনে তাঁকে এই বিশেষ উপহারটি দিয়েছেন শ্রাবন্তী।

করোনা কালে হীরের আংটি! চোখ ধাধাছে নেট জনতার। এছাড়াও যার মাথায় এত ঋণের বোঝা তার পক্ষে কি সম্ভব এত মূল্যবান আংটি দেওয়ার! এদিকে শোনা গিয়েছে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন রোশন সিং।

অভিনেত্রীদের সঙ্গে ব্যবসায়ী বা পরিচালকদের রসায়নের গল্প বহুবার উঠে আসে পেজ থ্রির পাতায়। কেউ বিয়ে করেন, কেউ প্রেম, কেউ বিশেষ বন্ধুত্ব, কেউ শুধুই সহবাস। এবারেও পেজ থ্রির পাতা মুখর শ্রাবন্তীর জীবনের চতুর্থ বসন্ত নিয়ে। মানুষ উৎসুক জানার জন্য এই জল কোন দিকে গড়ায়, শ্রাবন্তী কি সত্যিই রোশনকে ভুলে নতুন প্রেমে মজলেন! ক্রমশ প্রকাশ্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026