সম্প্রতি 8 ই নভেম্বর মধ্যমগ্রামে নতুন জিম খুললেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি । জিমের নাম ‘দি ফিটনেস এম্পায়ার’। এদিন ‘দি ফিটনেস এম্পায়ার’-এর সামনে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রাবন্তী। শ্রাবন্তী এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। শ্রাবন্তী তাঁর এই নতুন বিজনেস ভেঞ্চার নিয়ে যথেষ্ট উত্তেজিত। তিনি ‘দি ফিটনেস এম্পায়ার’-কে তাঁর দ্বিতীয় সন্তান বলেছেন। শ্রাবন্তী বলেছেন, এই প্রথম নিজের চেষ্টায় কিছু করতে পেরে যথেষ্ট ভালো লাগছে তাঁর। কিছুদিন আগেই শ্রাবন্তীর ছেলে অভিমন্যু সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ‘বড় খবর আসতে চলেছে’। কিন্তু নেটিজেনদের একাংশ তাঁকে ট্রোল করে বলেছিলেন, অভিমন্যুর বোধ হয় খুব আনন্দ হচ্ছে কারণ তাঁর মায়ের সংসারে ভাঙন ধরেছে। কিন্তু তার পরেই শ্রাবন্তীর পোস্ট করা একটি ভিডিওয় নেটিজেনদের ভুল ভেঙে যায়। শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সবাইকে তাঁর জিম ‘দি ফিটনেস এম্পায়ার’-এ আসার আমন্ত্রণ জানিয়েছেন। শ্রাবন্তী বলেছেন, পরিবারকে সুস্থ রাখতে হলে ব্যক্তিকে নিজেকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। ফলে জিমে গিয়ে ওয়ার্কআউট করা জরুরী।
এই মুহূর্তে টলিটাউনের সবচেয়ে বড় খবর হল শ্রাবন্তী ও রোশনের দাম্পত্য ভাঙন। সম্প্রতি মিডিয়ায় শ্রাবন্তীর স্বামী রোশন জানিয়েছেন, তাঁরা পুজোর অনেক আগে থেকেই আলাদা থাকতে শুরু করেছেন। শ্রাবন্তী তাঁর ছেলে অভিমন্যুর সাথে বাইপাসের ধারে নিজের ফ্ল্যাটে থাকছেন । রোশন ফিরে গিয়েছেন নিজেদের পারিবারিক ফ্ল্যাটে। তবে শ্রাবন্তীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সব কিছু গুজব বলে উড়িয়ে দেন। তিনি বলেন, রোশনের মায়ের অসুস্থতার কারণে রোশন এখন তাঁর মায়ের সঙ্গে রয়েছেন। কিন্তু পরে শ্রাবন্তী ও রোশন দুজন দুজনকে ইন্সটাগ্রামে আনফলো করে দেন। রোশন ও শ্রাবন্তী দুজনে নিজেদের পার্সোনাল প্রোফাইল থেকে একে অপরের সমস্ত ভিডিও ও ফটো ডিলিট করে দিয়েছেন। কিন্তু শ্রাবন্তীর অফিসিয়াল প্রোফাইলে রোশনের সঙ্গে কিছু সুন্দর মুহূর্তের ছবি এখনও রেখেছেন শ্রাবন্তী।
শ্রাবন্তীর এটি তৃতীয় বিয়ে। এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। কিন্তু বিয়ের তেরো বছর পরে রাজীবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন শ্রাবন্তী। রাজীব ও শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর শ্রাবন্তী বিয়ে করেন উঠতি মডেল কৃষ্ণ বিরাজকে। কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তাঁদের ডিভোর্স হয়ে যায়। এরপর শ্রাবন্তীর জামাইবাবুর সূত্রে শ্রাবন্তী ও রোশনের আলাপ হয় যা ক্রমশ প্রেমে পরিণত হয়। গত বছর অমৃতসরে তাঁরা দুজনে বিয়ে করেন। এই বছর এপ্রিল মাসে শ্রাবন্তী ও রোশনের বিয়ের এক বছর হয়েছে। তাঁদের ইচ্ছে ছিল ঘটা করে বিবাহবার্ষিকী পালন করার। কিন্তু করোনা অতিমারীর কারণে তা বাতিল করতে হয়। এরপর থেকেই শ্রাবন্তী ও রোশনের সম্পর্কে চিড় ধরে। তবে রোশনের জিমের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…