বিনোদন

শ্রাবন্তীর সাথে ঘর বাঁধতে না পারায় স্ত্রীকে ‘বিশ্বাসঘাতক’ বললেন রোশন

রোশন সিংহ এবং শ্রাবন্তী চ্যাটার্জি। একদিন প্রেমের জোয়ারে গা ভাসিয়েছিলেন। এক বছর প্রেম করতে করতে হঠাৎ ঠিক করেন বিয়ে করে সংসার করবেন।কথামতো শুধুমাত্র বাড়ির সদস্যদের উপস্থিতিতেই পাঞ্জাবী মতে গুরুদ্বারে পাঞ্জাবি রোশনের সাথে বঙ্গ তনয়ার বিয়ে সম্পন্ন হয়। রোশনের এই বিয়ে প্রথম হলেও শ্রাবন্তীর ছিল এটি তৃতীয় বিয়ে। রোশন সব জেনেই ঝিনুককে নিয়ে শুরু করেন নিজেদের সুখের সংসার। কিন্তু বিয়ের দেড় বছরের মাথায় দুজন আলাদা হয়ে যান। আলাদা থাকাও শুরু করেন।

একে অপরকে সোশ্যাল মিডিয়াতে আনফলো করে দিয়েছিলেন। তবে দুজনেই এই সোশ্যাল মিডিয়াতে একে অপরকে প্রকাশ্য বাকতন্ডিতা করতে ছাড়েননি। কখনো সরাসরি কিছু বলেননি, তবে ঘুরিয়ে যা বলতেন তা সকলেই বুঝে যেতেন দুজন দুজনকে উদ্দেশ্য করে বলছেমলন৷ শনিবার ফের রোশন সিং নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে স্ত্রীকে খোঁচা মারলেন। এবার নিজের স্ত্রীকে সরাসরি বিশ্বাসঘাতক বললেন। তবে শ্রাবন্তীর নাম মেনশন করেননি, ঘুরিয়ে এবারেও বললেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছন রোশন যেখানে লেখা রয়েছে, ‘Cheating is easy… try something more Challenging like being Faithful.’ যার বাংলা অর্থ হল ‘বিশ্বাসঘাতকতা করা খুব সহজ এবার কিছু বেশি চ্যালেঞ্জিংও ট্রাই করো। যেমন কারও বিশ্বাসভাজন হওয়া।’ এই কথা অন্য কাউকে উদ্দেশ্য করেননি তা ভালোই বোঝা যাচ্ছে। তবে অভিনেত্রীর সাথে রোশনের বিচ্ছেদের কারণ এখন ও প্রকাশ্যে কেউ বলেননি।

তবে কিছুদিন আগে শ্রাবন্তীর সঙ্গে নতুন করে সংসার করার আশায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোশন। তবে শ্রাবন্তী বোধহয় তৃতীয় স্বামীর সঙ্গে আর থাকতে চান না বলে তৃতীয় স্বামীর আশায় জল ঢেলে দিয়েছেন। দু’জন একসাথে থাকবে কিনা তা চলতি মাসের শুনানিতে জানা যাবে। গত রবিবার রোশন আরও একটি ছবি নিজের ইন্সটা স্টোরিতে শেয়ার করেছিলেন, যেখানে দেখা যায় একটি কন্ডোমের ছবি রয়েছে। এক পুরুষ সেই কন্ডোম মহিলাকে দিচ্ছেন। আর তাতে এক ছোট্ট ভ্রূণর অস্তিত্ব রয়েছে। এমন দৃশ্যেই রোশন লিখেছেন, “ছবিটির মধ্যেই গভীর অর্থ লুকিয়ে রয়েছে।” ছবিটিকে গর্ভধারণের প্রতীক বলে মনে করছেন অনেকে। কিন্তু কার গর্ভধারণের কথা বলতে চাইছেন রোশন তা জানা যায়নি? শ্রাবন্তীকে উদ্দেশ্য করেই কি একথা বললেন এমন প্রশ্নও উঠছে নেটদুনিয়ায়।

এই সব ঘটনার মধ্যেই আবার টলি টাউনে শ্রাবন্তীর নতুন প্রেমের গুঞ্জন। চতুর্থ বার প্রেম করছেন শ্রাবন্তী। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ শ্রাবন্তী। শোনা গিয়েছে, বিধানসভা ভোটের আগেই দু’জনের সম্পর্কের সূত্রপাত। শ্রাবন্তীর প্রচারসঙ্গীও হিসেবে অভিরূপকে দেখা গিয়েছ। শ্রাবন্তীর আবাসনেরই প্রতিবেশি এই চর্চিত প্রেমিক। সম্প্রতি সপরিবারে শ্রাবন্তীর ফ্ল্যাটেই নতুন প্রেমিক অভিরূপের জন্মদিন সেলিব্রেশন৷ হয়। তৃতীয় বিয়ে আর চতুর্থ বার প্রেমে পড়া নিয়ে অভিনেত্রীকে নিয়ে নানান কটাক্ষের মুখে পড়তে হয়। তবে এসব কটাক্ষকে অদেখা করে নিজের কাজেই ফোকাস রেখেছেন। সম্প্রতি কলকাতা থেকে দিল্লিতে একড়ি মিউজিক ভিডিও শ্যুটের জন্য ছেলে ও ছেলের বান্ধবীর সাথে পাড়ি দিয়েছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026