বিনোদন

Srabanti Chatterjee: চতুর্থবার বিয়ে করতে চলেছেন শ্রাবন্তী চ্যাটার্জী, প্রেমিক অভিরূপের গোপন তথ্য ফাঁস অভিনেত্রীর

শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেয়নি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথে, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন শ্রাবন্তী। সম্প্রতি নিজের একটি সম্প্রতিক সাক্ষাৎকারের সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।

কয়েকদিন আগে একটি নামি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জী। সেখানেই তার বর্তমান চতুর্থ প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীকে নিজের বিশেষ বন্ধু হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী। প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের ব্যক্তিগত সম্পর্কের কারণে চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। এখনো তার তৃতীয় স্বামী রোশান সিংয়ের সাথে তার আইনি বিচ্ছেদ ঘটেনি। তবে তাদের মধ্যে যে কোন রকম কোন সম্পর্ক এখন আর জীবিত নেই, তা তাদের সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি কাঁদা ছোড়াছুড়ি দেখলেই স্পষ্ট হবে। থেকে থেকেই একে অপরের জন্য ইঙ্গিতবাহী পোস্ট করতে দেখা যায় তাদের।

তবে এরমধ্যেই কি তবে আবারো নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রাবন্তী! অভিনেত্রীর মুখ থেকে ‘বিশেষ বন্ধু’ কথাটি শোনার পর থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে নেটমহলে। তবে অভিনেত্রীর কথায়, এর পরবর্তী সিদ্ধান্ত তিনি ভেবেচিন্তেই নেবেন, তার কারণটা প্রায় সকলেরই জানা।

অভিনেত্রীর কথায়, তার প্রতিবেশী ও বর্তমান প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী মানুষ হিসেবে খুবই ভালো। পরিবারের প্রতিও খেয়াল রয়েছে তার। তবে এত কিছুর মধ্যেও অভিনেত্রীর একটি সমস্যা তাকে যতই বলা হয় তিনি কিছুতেই শরীর চর্চা করতে রাজি হন না। অভিরূপ খুবই অলস প্রকৃতির একজন মানুষ সেকথা নিজের মুখেই সাক্ষাৎকারে স্বীকার করেছেন অভিনেত্রী।

টলিপাড়ায় অভিরূপ নাগ চৌধুরীর সাথে অভিনেত্রীর সম্পর্ক চর্চিত হচ্ছে অনেকদিন ধরেই। তবে সম্প্রতি এই স্বনামধন্য ব্যবসায়ীকে নিজের বিশেষ বন্ধু হিসেবে উল্লেখ করার পর থেকেই জল্পনা ও চর্চা তুঙ্গে উঠেছে। কয়েকদিন আগে মালদ্বীপেও গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে নিজের একাধিক বোল্ড ছবি শেয়ার করে নিতে দেখা গিয়েছিল তাকে। অনুরাগী কিংবা ভক্তদের মতে অভিরূপ নাগ চৌধুরীর সাথেই সময় কাটাতে গিয়েছিলেন তিনি। তবে সেটি আপাতত আড়ালেই রেখেছেন অভিনেত্রী। প্রসঙ্গে এখনই পুরোপুরি ভাবে মুখ খুলতে নারাজ শ্রাবন্তী নিজেও। তবে সাক্ষাৎকারে অভিরূপকে আপাতত বিশেষ বন্ধু হিসেবে উল্লেখ করেই শোরগোল ফেলেছেন অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026