শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেননি অভিনেত্রী। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথেও, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন অভিনেত্রী।
আপাতত সমুদ্রের ধারে সময় কাটাতে দেখা গিয়েছে শ্রাবন্তী চ্যাটার্জীকে। সাথে গিয়েছিলেন তার দুই বন্ধুও, সংহিতা দত্ত ও সঞ্চারী চক্রবর্তী। সংহিতা দত্ত অভিনেত্রীর বন্ধু হওয়ার পাশাপাশি একজন ট্রাভেল ভ্লগারও। পাশাপাশি তার অন্য বন্ধু সঞ্চারী চক্রবর্তী যুক্ত রয়েছেন এই বিনোদন জগৎ’এর সাথে। অভিনেত্রীর সাথেও দীর্ঘদিনের বন্ধুত্ব তার। এবার তাদের সাথেই সবুজে ঘেরা পাহাড় ও সমুদ্রের মাঝে সময় কাটাচ্ছেন টলিউডের এই অভিনেত্রী। শেয়ার করে নিয়েছেন সেই ছবিও।
সম্প্রতি আবারো অভিনেত্রী সমুদ্রের ধরে দাঁড়িয়ে নিজের বেশকিছু ছবি শেয়ার করে নিয়েছেন। নীল ডেনিমের হট প্যান্ট ও সাদা স্টাইলিশ শার্টে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। এই পোশাকে তার ভিতরের কালো গেঞ্জিটিও ছিল দৃশ্যমান। পায়ে একটি সাধারণ ঘরোয়া চটি ছিল তার। পাশাপাশি চুলে হস্টেল বেঁধে মাথায় হলুদ টুপি পরেছিলেন অভিনেত্রী। চোখে ছিল রোদ চশমাও। হতে ফোন নিয়ে সমুদ্রের ধরেই নিজের একাধিক ছবি তুলেছেন অভিনেত্রী। আর তার সেই ছবিই এখন ভাইরাল নেটজনতার একাংশের পাশাপাশি তার অগণিত ভক্তদের মাঝে। আবারো নিজেদের প্রিয় অভিনেত্রীর রূপে মুগ্ধ হয়েছেন তারা। অবশ্য সেই ঝলক রয়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবির কমেন্টবক্সেই। তবে এই মুহূর্তে তিনি কোথায় ঘুরতে গেছেন! তা জানা যায়নি। তবে এটুকু স্পষ্ট যে তিনি রীতিমতো নিজের কাছের বন্ধুদের সাথে এই ছুটির মেজাজ উপভোগ করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…