টলিউড

Srabanti Chatterjee: ডিপনেক ব্লাউজ, কালো ট্রান্সপারেন্ট শাড়িতে অভিনেত্রী শ্রাবন্তী, দেখেই চোখ ধাঁধিয়েছে ভক্তদের

শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেয়নি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথে, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন শ্রাবন্তী। সম্প্রতি নিজের সম্প্রতিক লুকের সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।

সম্প্রতি যে ছবির সূত্র ধরে আপাতত নেটনাগরিকদের মাঝে চর্চায় অভিনেত্রী সেখানে ডিপনেক, ট্রান্সপারেন্ট চকচকে কালো ডিজাইনার শাড়িতে দেখা মিলেছে অভিনেত্রীর, যা তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেকখানি। সাজ পূরণের জন্য নুড মেকাপের পাশাপাশি গলায় ভারী পাথর সেটিং করা অলংকার পরেছিলেন তিনি। খোলা চুলে হাতে পরেছিলেন মানানসই ব্রেসলেটও। তার চোখে-মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। সম্প্রতি এই সাজেই বোল্ড ফটোশুট করেছেন শ্রাবন্তী চ্যাটার্জী, যা রীতিমত ঘুম উড়িয়েছে তার অগণিত পুরুষ ভক্তদের।

সম্প্রতি এই সাজে নিজের একাধিক ছবি দফায় দফায় শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। শেয়ার হওয়া মাত্রই নেটমাধ্যমে সেই ছবি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। উল্লেখ্য ‘ডিভিশন ক্রিয়েশন’ ব্র্যান্ডের হয়ে অলংকারের জন্য ফটোশুট করেছেন অভিনেত্রী। তার ছবির বিশ্লেষণ থেকেই জানা গিয়েছে, রুদ্র সাহাই তার এই মোহময়ী লুক সেট করেছে। এই বোল্ড ফটোশুটের জন্য তার মেকাপ করেছেন প্রিয়াঙ্কা পাল। ফটোগ্রাফিতে ছিলেন প্রিয়ম বক্সি। পাশাপাশি ভিডিওগ্রাফিতে ছিলেন সায়ন কুন্ডু। অভিনেত্রীর ভাইরাল হওয়া ভিডিওতে তাকে দেখে মুগ্ধ তার অগণিত ভক্তমহল। তার সেই চির পরিচিত মনকাড়া হাসি আবারো নজর কেড়েছে নেটনাগরিকদের। রইল সেই ভিডিও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026