শ্রাবন্তী চ্যাটার্জীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। মিডিয়া থেকে সাধারণ সকলেই আগ্রহী তার ব্যক্তিগত জীবন নিয়ে। নিজের কর্মজগতে সফলতার শিকর ছুঁলেও নিজের বিবাহিত জীবনে খুব একটা সফল নন তিনি, তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে নিজের প্রেমিকের সাথে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী।
তৃতীয় স্বামী রোশন সিংয়ের সাথে এখনও পর্যন্ত আইনি বিচ্ছেদ হয়নি অভিনেত্রীর। তবে শোনা গিয়েছে, নতুন প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সাথে ইতিমধ্যেই আংটি বদল করে ফেলেছেন শ্রাবন্তী। কিন্তু বিবাহবিচ্ছেদ না হওয়া সত্বেও কিভাবে তিনি আংটি বদল করলেন! এই প্রশ্ন তুলেছেন অনেকেই। জানা যায়, গতবছরের শুরুর সময় থেকেই এই ব্যবসায়ীর সাথে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তার সাথে দুবাই পর্যন্ত ঘুরে এসেছেন তিনি। তবে অভিনেত্রী বর্তমানে নিজেদের সম্পর্ককে বিশেষ লুকিয়ে রাখছেন না।
মিডিয়াতে কোন না কোন কারণে বিতর্কে জড়ান অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চর্চায় থাকেন তিনি। কয়েকদিন আগেই দুবাইতে তোলা ছবি শেয়ার করে পোশাক বিতর্কে জড়িয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জী। তবে সম্প্রতি নিজের বাড়িতে কালী পূজার আয়োজন করেছিলেন তিনি। সেই পারিবারিক পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী। সেই অনুষ্ঠানেই ক্যামেরার সামনে একসাথে দেখা দিয়েছেন তারা। সাদা শাড়ি ও সাদা স্লিভলেস ব্লাউজে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সাথে খোঁপায় দিয়েছিলেন সাদা গোলাপ। তার পাশাপাশি অভিরূপ পড়েছিলেন ডিজাইনার নীল রঙের পাঞ্জাবি। ছবিতে দুজনকেই হাসিমুখে দেখা গিয়েছে। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। উল্লেখ্য, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মিত্রও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…