বিনোদন

জ্বলে উঠেছে প্রেমের আগুন! পুরোনো ভালোবাসার কাছে ফিরলেন শ্রাবন্তী

বিধানসভা ভোটের আগে দুজনে দুই শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। একজন তৃণমূল কংগ্রেসের যোদ্ধা ছিলেন অন্যজন বিজেপির। বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্র থেকে দাঁড়ান সোহম চক্রবর্তী। অন্যদিকে বেহালা পশ্চিম থেকে দাঁড়ান শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যতই এরা প্রতিদ্বন্দ্বী হোক দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন সোহম আর শ্রাবন্তী। ভোটের ময়দানে দুই ফুলের শিবির থেকে দাঁড়ালেও, বন্ধুত্বে কোনো ভাটা পড়েনি। নির্বাচনের পর সোহম চণ্ডীপুরের বিধায়ক নির্বাচিত হলেও শ্রাবন্তী ভালো ভাবে পরাজিত হন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।

ভোটের ফল বেরনোর পর তাই শ্রাবন্তী ব্যস্ত হয়ে পড়ে নিজের পুরনো সংসার অর্থাৎ অভিনয়কে নিয়ে। নির্বাচনের তিক্ততা ভুলে ফের দুজনে মিলে রুপোলি পর্দাতে নতুন রসায়ন মানুষের মন কাড়তে আসছে। এবারে সিনেমা না ওয়েব সিরিজ নিয়ে। প্রথম এঁরা ওয়েব সিরিজে অভিনয় করছেন। নতুন ওয়েব সিরিজের নাম সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছেন। হ্যাঁ ‘দুজনে’ তে আসছে এই জুটির প্রেমের রসায়ন আরো একবার। ইতিমধ্যে নতুন ওয়েব সিরিজ ‘দুজনের’ ট্রেলর মুক্তি পায়।

যেখানে অমর আর অহনা গল্প বলা হয়েছে। ভালবাসা, প্রেম, বিতর্ক, প্রতিহিংসা, লোভ সবকিছুকে এক ঝলকে দেখানো হয়েছে দুজনের ট্রেলারে। আরো দেখানো হয়েছে,গল্পটিতে অমর এবং তাঁর স্ত্রী অহনা একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। এরপরই অমরের ব্যবহারে কিছু পরিবর্তন বুঝতে পারে অহনা নজরে আসে। এরপর তিনি বুঝতে পারেন এতদিন যাকে নিজের স্বামী হিসাবে ভাবছেন তিনি আসলে তাঁর স্বামীই নন।  

দীর্ঘ দিন ধরে যে স্বামীকে একভাবে ভালোবেসে এসেছেন তাঁকেও কোনোভাবে ভুলতে পারছেননা। আর ছদ্মবেশির পরিচয় জানতে মরিয়া অহনা। এরপরই গল্পে নতুন ট্যুইস্ট নেয়। এরপর নিজের প্রকৃত স্বামীর অনুসন্ধান শুরু করেন শ্রাবন্তী। আর সেই অনুসন্ধান পর্বই অভিনেত্রীর জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে।  এই ওয়েব সিরিজ শুধু যে প্রেমের মোড়কে নয় তা বেশ স্পষ্ট। রহস্যের বেড়াজালে তৈরী হয়েছে এই নতুন ওয়েব সিরিজ।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সোহম চক্রবর্তীর এই জুটি যে দর্শকদের মন কাড়তে শুরু করেছে, তা ট্রেলার প্রকাশ্যে আসা পর থেকেই বেশ স্পষ্টত। এই ওয়েব সিরিযে শ্রাবন্তী, সোহমের পুরনো ছবি অমানুষের সেই জনপ্রিয় গান ‘ও মাই লভ’-কে নতুন করে তৈরি করা হয়েছে। যা শুনে সোহম, শ্রাবন্তীর পুরোনো রসায়নের কথা মে করাবে। এই ওয়েব সিরিজে এই দুইজন ছাড়াও আছে দেবশঙ্কর হালদার, অনিন্দিতা কপিলেশ্বরী , রাজদীপ গুপ্ত এবং অদ্রিজা রায়ের মতো তারকারা। ২০১৯ এ গুগলি সিনেমাতে শেষবার এই জুটিকে দেখা গিয়েছে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026