টলিউড

Srabanti Chatterjee: শ্রাবন্তীর মতো সুন্দরী দিদি স্মিতা, নায়িকার সহকর্মীকেই বিয়ে করেন, দেখুন ছবি

শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেননি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথেও, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতেই। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন অভিনেত্রী। তবে সম্প্রতি নিজের দিদির সাথে ছবি শেয়ার করেই চর্চার আলোয় শ্রাবন্তী চ্যাটার্জী।

কয়েকদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রী দিদি, স্মিতা ঘোষের সাথে একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন বোনেরা। পাশাপাশি দিয়েছিলেন একটি হার্ট ইমোজিও। অভিনেত্রীর শেয়ার করা সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষের মধ্যে। নেটমহলের অধিকাংশই তাদের দুজনেরই রূপের প্রশংসায় পঞ্চমুখ। সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। অভিনেত্রীর জীবনে তার কাছের মানুষগুলোর মধ্যে অন্যতম তিনি, তা অবশ্য একাধিকবার নিজেই বলেছেন শ্রাবন্তী।

স্মিতা ঘোষ বেশ পরিচিত মুখ নেটদুনিয়ায়। টলিউডের অভিনেতা সুজয় ঘোষের সাথে ২০১৬ সালেই গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। সুজয় টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন। ‘মজনু’, ‘১০০% লাভ’এর মত একাধিক হিট ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। বোন ও স্বামীর মতোই অভিনয় দুনিয়াতে পা রাখতে দেখা গিয়েছিল তাকে। তবে গতবছর তিনি পুত্র সন্তানের জন্ম দেন। তার ছবিও মিলবে নেটদুনিয়ায়। ইন্ডাস্ট্রিতে তিনি খুব একটা পরিচিত নন। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি যথেষ্ট সক্রিয়। প্রায় নিজের একাধিক ছবি শেয়ার করে নেন তিনি। তারকামহলেও ভালোই ওঠাবসা রয়েছে তার। তবে সম্প্রতি নেটমহলের একাংশের মতে অভিনেত্রীর মতোই সুন্দর তিনি। টলিউডের একাধিক তারকাকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন স্মিতা। সেকথা অবশ্য অভিনেত্রীর শেয়ার করা সাম্প্রতিক ছবি থেকেই আরো বেশি স্পষ্ট হয়েছে সকলের কাছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026