কাশ্মীরে বরফের মাঝে একেবারে বলিউডের স্টাইলে দেখা মিলল শ্রাবন্তী চ্যাটার্জীর। তবে অভিরূপ নাগ চৌধুরীর বদলে অন্য আরেকজনের সাথে দেখা মিলল তার। বরফের মাঝে অন্য পুরুষের বুকে মাথা রাখতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেই ছবি এই মুহূর্তে ভাইরালও হয়েছে নেটদুনিয়ায়। তবে তিনি অন্যকেউ নয়, টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ওম সাহানি। স্বর্গরাজ্যে একসাথে বরফের মাঝে দেখা গেল এই দুই তারকাকে। তবে ঘুরতে নয় কর্মসূত্রেই সেখানে গিয়েছেন তারা।
সম্প্রতি পরিচালক অয়ন দে পরিচালিত ‘ভয় পেয়ো না’র শুটিং করতে কাশ্মীর গিয়েছেন তারা। এই ছবিতেই প্রথমবারের জন্য জুটি বাঁধতে দেখা যাবে ওম সাহানি ও শ্রাবন্তী চ্যাটার্জীকে। এর আগে ‘হুল্লোড়’ ছবিতে তাদের একই স্ক্রিনে দেখা গিয়েছিল তবে সেই ছবিতে তাদের সমীকরণ আলাদা ছিল। আসন্ন এই হরর থ্রিলার ছবিতে স্বামী-স্ত্রী রূপে দেখা মিলবে তাদের।
কাশ্মীর যাওয়ার আগে এয়ারপোর্ট থেকেও নিজেদের ছবি শেয়ার করে ছিলেন অভিনেতা। এই টুরে অনস্ক্রিন জুটি ওম-শ্রাবন্তীর সঙ্গী হয়েছেন অভিনেতার স্ত্রী মিমি দত্তও। একইসাথে কাশ্মীরে পাড়ি দিয়েছেন তারা। তবে আপাতত শ্রাবন্তী ও ওম দুজনেই কাশ্মীরের বরফ মাঝে থেকে নিজেদের ছবি শেয়ার করেছেন, এই মুহূর্তে যা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে গোলাপি রঙের একটি শিফন শাড়ি ও মানানসই স্লিভলেস ব্লাউজে দেখা গিয়েছে। পাশাপাশি ওম সাহানির পরনে ছিল সাদা হাইনেক সোয়েটার ও ছাই রঙের ব্লেজার ও প্যান্ট। সম্ভবত শুটিংয়ের দৃশ্য শুট করার সময়ই এই ছবি তুলেছেন তারা। তাদের অনুরাগীরা ইতিমধ্যেই অপেক্ষা শুরু করে দিয়েছেন জুটি হিসেবে বড়পর্দায় তাদের দেখার জন্য। ছবির শুটিং শেষ হওয়ার পরেই এই ছবির মুক্তির তারিখ সম্পর্কে কিছুটা হলেও নিশ্চিত আভাস পাওয়া যাবে। তবে ততদিন সিনেমাপ্রেমীদের আর একটু ধৈর্য ধরতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…