টলিউড

‘বাবাকেই বিয়ে করতে চাইতাম’, স্বীকার করলেন অভিনেত্রী শ্রাবন্তী

শ্রাবন্তী চ্যাটার্জী টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত প্রথম সারির সুন্দরী অভিনেত্রী। টলিপাড়ায় কোনো না কোনো কারণে চর্চায় থাকেন তিনি। মিডিয়াতেও তাকে নিয়ে কম চর্চা হয় না। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বেশিরভাগ সময়ই চর্চায় থাকেন। নতুন করে সম্পর্কে জড়ানো বিবাহবিচ্ছেদ এই সমস্ত বিষয় নিয়েই বেশিরভাগ সময় চর্চায় থাকেন তিনি। নিজের কর্মজগতে সফল হলেও, তার বিবাহিত জীবন একেবারে সফল নয়,তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে সম্প্রতি জানা গিয়েছে, একটা সময় অভিনেত্রী নিজেই নিজের বাবাকে বিয়ে করতে চেয়েছিলেন। এমনকি একথা তিনি নিজেই জানালেন সকলের সামনে।

জি বাংলার পর্দায় মাঝে বেশ কয়েকমাসের জন্য অনুষ্ঠিত হয়েছিল ‘হ্যাপি প্যারেন্টস ডে’। তবে সেই রিয়্যালিটি শো বেশিদিন চলেনি। সেই অনুষ্ঠানেরই একটি এপিসোডে নিজের বাবা-মাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন শ্রাবন্তী চ্যাটার্জী। আর এই এপিসোডেই অভিনেত্রীর বাবা দেবশঙ্কর হালদার অর্থাৎ শোয়ের সঞ্চালককে জানিয়েছিলেন অভিনেত্রীর ছোটবেলাকার একটি মজার ঘটনা, যা শুনে অবাক হয়ে গিয়েছিলেন সকলেই।

তিনি জানিয়েছিলেন, ছোটবেলায় অভিনেত্রী ভীষণ দুষ্টু ছিলেন। শ্রাবন্তী চ্যাটার্জী একবার পড়াশোনা না করায় তার বাবা দাড়ি কামানোর রেজার দিয়ে তার মাথার চুল কেটে দিয়েছিলেন। তার মা শত বারণ করা সত্ত্বেও তিনি তার কথা শোনেন নি। এরপরে রীতিমতো টুপি পরে বাইরে বেরোতে হত অভিনেত্রীকে। এমন করে বেশ কয়েকমাস কাটাতে হয়েছিল তাকে। এতে যে তার ভালোই শিক্ষা হয়েছিল, তা আর আলাদাভাবে বলার দরকার নেই।

এরপরে এই মঞ্চে তিনি নিজের চারটে উইসের কথা জানিয়েছিলেন, যা ‘হ্যাপি প্যারেন্টস্ ডে’র তরফ থেকে পূরণ করা হয়েছিল। এই মঞ্চেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের অনেক তথ্য ফাঁস হয়েছিল এদিন। এই মঞ্চে দাঁড়িয়েই এই অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি ছোটবেলায় নিজের বাবাকে বলেছিলেন বড় হয়ে তিনি তাকেই বিয়ে করতে চান। তিনি যতবার একথা বলতেন, তার বাবা ততবারই তাকে বলতেন ‘আগে বড় হও’। তবে সেটা যে তার ছেলেবেলার ছেলেমানুষি ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ‘হ্যাপি প্যরেন্টস্ ডে’এর মঞ্চে এমন সব কথা বলতে শোনা গিয়েছে অভিনেত্রীকে। রইল সেই ভিডিও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026