টলিউড

Srabanti Chatterjee: জিম থেকে এমন ছবি শেয়ার করলেন অভিনেত্রী শ্রাবন্তী, শরীরচর্চার ছবি ভাইরাল

শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার পাতায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেননি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথেও, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতে। প্রায়ই নিজের সেইসমস্ত ছবি কিংবা ভিডিওর জন্য চর্চিত হন অভিনেত্রী।

খুব সম্প্রতি তার অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই ছবিতে অভিনেত্রীর পাশাপাশি দেখা গিয়েছে খোদ পরিচালক ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এছাড়াও অভিনয় করতে দেখা গিয়েছে টলিউডের একাধিক জনপ্রিয় তারকাদের। মিডিয়ার পাতায় আপাতত নিজের এই সাম্প্রতিক ছবির সূত্র ধরে চর্চাতে রয়েছেন তিনি। এর মাঝেই নিজের শরীরচর্চার বেশ কয়েকটি ছবি শেয়ার করেই সেই চর্চা আরো বাড়িয়ে দিলেন তিনি। রইল সেই ঝলক।

সাম্প্রতিক নিজের যে তিনটি ছবির সূত্র ধরে একাংশের মাঝে পুনরায় চর্চিত অভিনেত্রী সেটি নিজের জিম থেকেই শেয়ার করে নিয়েছেন তিনি। এখন তিনি শরীরচর্চায় মনোযোগী হয়েছেন। নিজেকে ফিট রাখতে উঠে পড়ে লেগেছেন অভিনেত্রী। তার ঝলক অবশ্য প্রায়ই মেলে। তবে সম্প্রতি যোগা ম্যাটে বসেই তিনটি ছবি তুলেছেন তিনি। দুটি ছবিতে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। আরেকটিতে দুটি হাত ও পায়ের উপর ভর দিয়েই তুলেছেন ছবি। এদিন একেবারে কালো স্কিনটাইট জিম পোশাকে ছিলেন তিনি।

অভিনেত্রী নিজের এই ঝলক শেয়ার করে নিতেই তা ভাইরাল হয়েছে একাংশের মাঝে। অবশ্য সেকথা আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তবে এবারেও নিজের এই সাম্প্রতিক জিম লুককে কেন্দ্র করে শুনতে হয়েছে একাধিক কটাক্ষজনক মন্তব্য। আপাতত এই সমস্ত বিষয়কে একেবারেই পাত্তা না দিয়ে মৌনতাকেই নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন অভিনেত্রী। আর সেই সূত্রে বলাই যায়, ৩৫’এও তিনি টেক্কা দিতে প্রস্তুত বর্তমান প্রজন্মের একাধিক তারকাকে।

Devparna Acharya

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026