রাজ্য

বাইক মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। প্রার্থীরা তাদের নিজ কেন্দ্রে প্রচারে বেরিয়ে পড়েছে। এবার আজ অর্থাৎ মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির তারকা প্রার্থী তথা টলিউড গ্ল্যামার কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি এবার একুশে বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিমের গেরুয়া সৈনিক হয় নির্বাচনে লড়বেন। তিনি আজ বেহালা থেকে আলিপুর জেলা শাসকের কার্যালয় অব্দি মিছিল করে যান।

বেহালা পশ্চিম বিজেপি তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আজ দলীয় সমর্থকদের নিয়ে হুডখোলা জিপে বসে আলিপুরের জেলাশাসক কার্যালয়ে পৌঁছায়। তার সামনে পিছনে মিছিল করে এগিয়ে যায় শয়ে শয়ে বাইক। আজকে অভিনেত্রীর পরনে ছিল সাদা কমলার মিশেল একটি শাড়ি যাতে পদ্মফুলের মোটিফের ছোঁয়া আছে। তার সাথে তার পরনে শোভা পেয়েছে কমলা ফুলহাতা ব্লাউজ। তিনি আলিপুর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সেটি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করেন।

মনোনয়নপত্র জমা দিয়ে তারকা অভিনেত্রী আত্মবিশ্বাসী সুরে বলেছেন, “আমার বিশ্বাস আমি জিতব। মানুষ আমার পাশে আছেন।” এছাড়াও তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করতে ও তোলাবাজি রুখতে বিজেপিকে নির্বাচিত করুন। বেহালা পশ্চিমে মানুষের সুখে-দুখে পাশে দাঁড়ানোর শপথ নিয়ে আজ আমি মনোনয়নপত্র জমা দিলাম। সোনার বাংলার সংকল্প নিয়ে আজমির সামাজিক উন্নয়নের সাথে নিজের জীবনকে আত্মনিয়োজিত করলাম।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026