Srabanti Chatterjee: সমুদ্রের ধারে পার্টি করছেন শ্রাবন্তী, ছোট কালো পোশাকে রাতের ঘুম কাড়লেন ভক্তদের

শ্রাবন্তী চ্যাটার্জী টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী। কারণে-অকারণে নেটদুনিয়ায় কিংবা মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই কারোরই। তবে নিজের ব্যক্তিগত জীবনের রেশ কখনোই নিজের কাজের উপর পড়তে দেননি তিনি। তবে বর্তমান সময়ে কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। একান্তে সময় কাটান নিজের কাছের মানুষদের সাথেও, যার ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতাতে। এবারো তেমন কিছু ঝলকের সূত্র ধরেই চর্চার আলোয় শ্রাবন্তী।

আপাতত সমুদ্রের ধারেই সময় কাটাচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জী। সাথে রয়েছেন তার দুই বন্ধুও, সংহিতা দত্ত ও সঞ্চারী চক্রবর্তী। সংহিতা দত্ত অভিনেত্রীর বন্ধু হওয়ার পাশাপাশি একজন ট্রাভেল ভ্লগারও। পাশাপাশি তার অন্য বন্ধু সঞ্চারী চক্রবর্তী যুক্ত রয়েছেন এই বিনোদন জগৎ’এর সাথেই। অভিনেত্রীর সাথেও দীর্ঘদিনের বন্ধুত্ব তার। এখন তাদের সাথেই সবুজে ঘেরা পাহাড় ও সমুদ্রের মাঝে সময় কাটাচ্ছেন টলিউডের এই অভিনেত্রী।

বেশ কয়েকদিন ধরেই ভ্যাকেসান মুডে রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি সেখানেই ছোট কালো পোশাকে সমুদ্রের ধারে সাজানো-গোছানো পরিবেশে পার্টি করলেন তিনি। এই মুহূর্তে নিজের সেই পার্টি লুকের ঝলক দিয়েই ঘুম উড়িয়েছেন নিজের ভক্তদের। উষ্ণতা ছড়িয়েছেন গোটা সোশ্যাল মিডিয়ার পাতাতে। তাপমাত্রা বাড়িয়েছেন ভক্তদের মনেরও। বলাই বাহুল্য, শ্রাবন্তী চ্যাটার্জী এদিন লিটল ব্ল্যাক ড্রেসে দৃষ্টি আকর্ষণ করেছেন সকলের। ডিপ নেক লাইন কটিং ফুলস্লিভ এই ছোট পোশাকে গলায় মানানসই হালকা পেনডেন্ট পরেছিলেন তিনি। খোলা চুলে পায়ে কালো স্টিলেটো ছিল তার। পাশাপাশি নিয়েছিলেন নুড মেকাপও। এই বোল্ড লুকেই এদিন বিচের ধরে নিজের একাধিক ছবি তুলেছিলেন শ্রাবন্তী। আপাতত, তার সেই পার্টি লুকই তাকে এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026