একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই সময় বিজেপি ধাপে ধাপে তাদের পার্থী তালিকা প্রকাশ করছেন প্রথম ধাপে বিজেপি তাদের ৬০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। পরবর্তী ধাপে গত রবিবার বিজেপি আরো ৬৩ আসনে প্রার্থী দিয়েছে। এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার আরো ১৪৮ আসনে প্রার্থীর নাম ঘোষনা করেছে গেরুয়া শিবির। দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী আজকের প্রার্থী তালিকা প্রকাশ করে। সেই প্রার্থী তালিকায় যে একাধিক চমক আছে তা বলার অপেক্ষা রাখে না।
আজকের প্রকাশিত প্রার্থী তালিকায় দেখা গেছে বেহালা পশ্চিম থেকে গেরুয়া সৈনিক হয়ে দাঁড়িয়েছেন অভিনেত্রী শ্রাবন্তি চট্টোপাধ্যায়। তবে বেহালা পূর্ব কেন্দ্র নিয়ে বারংবার বিভিন্ন বিতর্ক দেখা গিয়েছে। আসলে শোভন চ্যাটার্জীর পছন্দের কেন্দ্র ছিল এটি। কিন্তু তাকে এই কেন্দ্রে প্রার্থী না করায় সে দল থেকে ইস্তফা দিয়েছেন। তাই বিজেপি চেয়েছিল যে তাকে বেহালা পশ্চিমে প্রার্থী করবে। কিন্তু তাতেও রাজি হননি শোভন চ্যাটার্জি। তাই বিজেপি আর দরকষাকষি করতে চায় না তার সাথে।
শ্রাবন্তী চ্যাটার্জী এই কেন্দ্রের প্রার্থী হয়ে দাঁড়িয়ে তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় এর বিরুদ্ধে নির্বাচনী লড়াই লড়বেন। টলিউড অভিনেত্রী যে তৃণমূল মহাসচিব এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…