টলিউড

‘মুছে ফেললেন’ রোশনকে, তৃতীয় বিয়ে বিবাদের জেরে এ কী করলেন অভিনেত্রী শ্রাবন্তী?

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তাঁর স্বামী রোশন সিং-এর দাম্পত্যে চিড় ধরার ঘটনা নিয়ে টলিউডে রোজ তৈরী হচ্ছে নিত্যনতুন গসিপ। এর মধ্যেই শ্রাবন্তীকে পরোক্ষভাবে আক্রমণ করে রোশন সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত পোস্ট করে চলেছেন। তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে শ্রাবন্তীকে ট্রোল করা। বহু সেলিব্রিটি বিয়ে ভাঙার জন্য শ্রাবন্তীকে দায়ী করছেন। কিন্তু শ্রাবন্তী রোশনের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে মিডিয়ায় কোনো মন্তব্য করতে চাননি। তবে এবার শ্রাবন্তী নিলেন বড় পদক্ষেপ। লহমায় মুছে ফেললেন নিজের নামের পাশে রোশনের পদবী। পদবীটা যেন লোহার শিকল ছিল তাঁর কাছে। পদবী মুছে ফেলে শৃঙ্খলমুক্ত হলেন শ্রাবন্তী। এরপর হয়তো অনেকেই ‘চরিত্রহীনা নিপাত যাক’ বলবেন। কিন্তু কখনও ভেবে দেখেছেন, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির পরিচয় বাদ দিয়ে দিনের শেষে তিনি শুধুই একটি মেয়ে। বারবার পুড়েছে তাঁর বিশ্বাসের ভিত। রাজীব বিশ্বাস, কৃষ্ণ বিরাজ, রোশন সিং – এই নিয়ে তিন বার বিশ্বাস করেছিলেন শ্রাবন্তী। ঘর বাঁধতে চেয়েছিলেন, সংসারী হতে চেয়েছিলেন। কিন্তু তার বদলে ভাঙল বিশ্বাস। সমাজ বরাবরের মতো একটি মেয়ে অর্থাৎ শ্রাবন্তীকেই দোষী সাব্যস্ত করলো। প্রকৃতপক্ষে মেয়েরা জেনে গেছেন তাঁদের স্টেটাস চিরকাল ‘যত দোষ, নন্দ ঘোষ’। তাই এই সমাজকে পাত্তা না দিয়ে বুদ্ধিমানের কাজ করছেন তাঁরা।

30 শে নভেম্বর থেকে স্টার জলসায় শুরু হয়েছে জনপ্রিয় গেম শো ‘সুপারস্টার পরিবার সিজন 2’। এই শো-টি সঞ্চালনা করছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এর আগেও এই শো-টির সিজন-1 -এও সিঁথিতে সিঁদুর, মুখে মিষ্টি হাসি ও সম্পূর্ণ বাঙালি লুকে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিলেন শ্রাবন্তী। তাঁর সুন্দর উপস্থিতি ও সঞ্চালনার কারণে শোয়ের টিআরপি যথেষ্ট বেশী ছিল। ফলে শোয়ের দ্বিতীয় সিজন-এও চ্যানেল কর্তৃপক্ষের মূল পছন্দ ছিলেন শ্রাবন্তী।

কিছুদিন আগেই শ্রাবন্তী ইন্সটাগ্রামে একটি বিশেষ পোস্ট করে লিখেছিলেন, তাঁকে ভাঙার ক্ষমতা কারো নেই। বরং তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। শ্রাবন্তীর এই পোস্টটি যথেষ্ট ভাইরাল হয়েছিল । নেটিজেনদের একাংশ কৌতূহল প্রকাশ করেছিলেন শ্রাবন্তীর এই পোস্ট নিয়ে। প্রকৃতপক্ষে, এই পোস্টটি ছিল শ্রাবন্তীর কেরিয়ারের ইঙ্গিতবাহী পোস্ট। কারণ এই পোস্টের পরই ঘোষণা হয় ‘সুপারস্টার পরিবার সিজন-2’-এর। 11 ই ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত বাংলা ফিল্ম ‘ছবিয়াল’। এই ফিল্মে শ্রাবন্তীর অভিনয় প্রশংসিত হয়েছে। কিছু দিন আগে শ্রাবন্তী নিজের জিম ‘দি ফিটনেস এম্পায়ার’-এর উদ্বোধন করেছেন। এবার অনায়াসেই বোঝা যাচ্ছে, টলিউড ইন্ডাস্ট্রি একজন এন্টারটেইনার উদ্যোগপতি শ্রাবন্তী চ্যাটার্জিকে। শ্রাবন্তী আরও একবার বার্তা দিলেন, তিনি সত্যিকারের সুপারস্টার।

Anirban Kundu

Recent Posts

19 Love Songs So Romantic You’ll Want Them on Repeat This Valentine’s Day

Love songs have a way of capturing emotions that words alone often cannot. In honor…

February 14, 2026

Tate McRae Turns Paris Streets Into Runway With Blazer Minidress Look

Key Points Tate McRae was spotted in Paris on February 12, 2026, wearing a tailored…

February 14, 2026

Kelly Rowland Marks 45th Birthday With Bold Denim Look

Key Points Kelly Rowland celebrated her 45th birthday with a striking denim-themed photoshoot. The singer…

February 14, 2026

Sabrina Carpenter Channels Valentine’s Energy in Flirty Micro Minidress for Sweet Tooth Campaign

Key Points Sabrina Carpenter posed for her brand Sweet Tooth in a pink off-shoulder micro…

February 14, 2026

Zara Larsson Lights Up Instagram in Tropical Floral Dress

Pop star Zara Larsson is bringing summer energy to her fans with a vibrant new…

February 14, 2026

Margot Robbie Stuns in Strapless Corset Minidress and Manolo Blahniks at Premiere

Key Points Margot Robbie wore a strapless corset-style minidress at a recent film premiere. The…

February 14, 2026