বিনোদন

Srabanti: অভিনেত্রী কার সাথে নিজের প্রিয় খাবার শেয়ার করেন! রহস্য ফাঁস করলেন শ্রাবন্তী

কলকাতা অভিনেত্রীর প্রিয় শহর হলেও করোনার জন্য অনেকদিন কোথাও দূরে ঘুরে আসতে পারেননি। আবার এই শহরে বেশ কয়েকমাস ধরে নানান বিতর্কের মধ্যেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। তাই প্রিয় মানুষদের সঙ্গে শহর ছাঁড়লেন এই অভিনেত্রী। সমস্ত কোলাহল আর কাজ থেকে ছুটি নিয়ে নীল জলের দেশে হারিয়ে গেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

ইতিমধ্যে মলদ্বীপ পৌছে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একগুচ্ছ ছুটি কাটানোর ছবি দিলেন শ্রাবন্তী। আপাতত এখন শ্রাবন্তী ও তাঁর ছেলে আর ছেলের বান্ধবীর ঠিকানা মালদ্বীপের বিলাসবহুল রিসর্ট। আবার শোনা যাচ্ছে, অভিনেত্রীর এই সফরে রয়েছেন তাঁর চর্চিত প্রেমিক অভিরুপ নাগ চৌধুরি। তবে এদের দুজনের একসাথে কোনো ছবি পাওয়া যায়নি। তবে এই দ্বীপ থেকে যে ছবিই শেয়ার করছেন অভিনেত্রী তাই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে।

শনিবার সক্কাল সক্কাল অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে আরও একটি ছবি শেয়ার করলেন তিনি। যেখানে দেখা যাচ্ছে সি-রিসর্টের ডেকের একটি সোফায় বসে প্রাতঃরাশ করছেন তিনি। সামনে সাজানো খাবারের প্লেট আর তাতেই রয়েছে অনেক লোভনীয় পদ। ছবি তোলার সময়ে আর একটি প্লেটের দিকে আঙুল দিয়ে কিছু নির্দেশ করছেন। তবে এই ছবির নীচে ক্যাপশনে লিখলেন, ‘আমি যদি আমার খাবার তোমার সঙ্গে শেয়ার করি, তাহলে বুঝবে সেটা একটা বড় ব্যাপার!৷ এর থেকে বোঝা যাচ্ছে শ্রাবন্তী খুব কাছের মানুষ ছাড়া কারোর সঙ্গে খাবার ভাগ করেননা। তবে অভিনেত্রীর এই কাছের মানুষের নাম জানার উৎসাহ প্রকাশ করেছে। অনেকে আবার অভিমন্যুর নাম ও ভেবে নিয়েছে। তবে অভিনেত্রীর এই ছুটির ছবি ভাইরাল।

উল্লেখ্য, ২০২০ সালে শ্রাবন্তীর জীবনে আসেন রোশন সিং। গুরুদ্বারে গিয়ে রোশনের সঙ্গে চুপিচুপি তৃতীয় বিয়ে সেরেছিলেন শ্রাবন্তী। কিন্তু সেই সম্পর্কেও বেশি দিন স্থায়ী হলনা। বিয়ের দেড়েক বছর পর দুজনের সম্পর্কে এখন তিক্ততা আসে। গত বছর দুর্গাপুজোর থেকে নিজের বাবা মায়ের সাথে থাকছেন। এসব ভুলে অবশ্য অভিনেত্রী নিজের নতুন সিনেমা আর পরিবারের ভালো মন্দ নিয়ে বেশ ভালোই ব্যস্ত আছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026