বছর শেষে দুই চট্টোপাধ্যায়ের দেখা মিলবে এক ফ্রেমে। শ্রাবন্তী নতুন করে জুটি বাঁধতে চলেছেন টলিউডের এক বিশেষ অভিনেতার সঙ্গে। এই নতুন পেয়ারিং নিঃসন্দেহে দর্শক মনে আনন্দ ও কৌতূহল এনে দেবে। পুরনো কেমেস্ট্রি ভুলে টলিউডে আসতে চলেছে দুই চট্টোপাধ্যায়ের স্পেশ্যাল রোম্যান্টিক জুটি। এইবার শ্রাবন্তীর সঙ্গে আপনি দেব, জিৎ, সোহম কাউকেই দেখতে পাবেন না।
এর আগেও এই দুই জুটি অপর্ণা সেন পরিচালিত ছবি ‘গয়নার বাক্স’-এ একসঙ্গে কাজ করেছেন এবং বেশ কিছু ধারাবাহিকেও একসঙ্গে অভিনয় করেছেন। অবশ্য শ্রাবন্তী তখন বেশ ছোটই ছিলেন। এখন তিনি পরিণীতা। তাই যার সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে থাকবেন বেশ মানিয়ে যাবেন। মানস বসু পরিচালিত বাংলা ছবি, ‘ছবিয়াল’-এর গল্পটাই এমনই যেখানে গা ছমছমে রহস্য যেমন আছে তেমন থাকবে প্রেমের দৃশ্যও।
ভনিতা না করেই বলা বাহুল্য অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে বন্দী হতে চলেছেন টলিউডের প্রধান চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী। এই গল্পে শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম হাবোল। পেশায় সে ফোটোগ্রাফার। অন্যদিকে শ্রাবন্তীর নাম লাবণ্য। এখানে শাশ্বত চট্টোপাধ্যায় মৃত ব্যক্তিদের ছবি তুলে থাকেন যা একদমই স্বাভাবিক নয়, অন্যদিকে শ্রাবন্তী অর্থাৎ লাবন্য একজন মিষ্টি গৃহ বধুর ভূমিকায় রয়েছেন। বরের সঙ্গে মিষ্টি প্রেমের সম্পর্ক লাবন্যর কিন্তু এই গল্পেও টুইস্ট আছে যা আপনি সিনেমা হলে গেলে দেখতে পাবেন।
কলকাতা ও হুগলী তে এই ছবির বেশ কিছু অংশের শ্যুটিং হয়েছে। শ্যুটিং কমপ্লিট। চলতি বছর ২৭ মার্চ মুভিটি রিলিজ হওয়ার কথা ছিল। লক ডাউনের কারণে এই ছবি এখনও মুক্তি পায়নি। আশা করা যাচ্ছে ডিসেম্বরেই মুক্তি পাবে মানস বসু পরিচালিত বাংলা ছবি, ‘ছবিয়াল’। চলুন একবার হাবোল-লাবন্য-কে ছোট্ট করে দেখে নিই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…