বিনোদন

তৃতীয় প্রেমের পর ফিরে এলো শ্রাবন্তীর প্রথম প্রেম, আনন্দে আত্মহারা অভিনেত্রী

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির জীবনের প্রথম প্রেম হলো অভিনয়। সম্প্রতি ইন্সটাগ্রামে বোল্ড লুকে শ্রাবন্তী পোস্ট করেছেন নিজের ফটো। অনন্যসুন্দরী শ্রাবন্তীর ফটো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ফটোর নিচে ক্যাপশন দিয়ে শ্রাবন্তী লিখেছেন, এটি নাইট শুট-এর ফটো। কিন্তু তা সত্ত্বেও কিছু অতি উৎসাহী নেটিজেনদের প্রশ্ন, শ্রাবন্তীর সঙ্গে আর কে রয়েছেন!  শ্রাবন্তী এই প্রশ্নের কোনো উত্তর দেননি।  কারণ এই প্রশ্নের উত্তর সত্যি কিছু হয় না। কিছু দিন আগেই সিনেমা হলে রিলিজ করেছে শ্রাবন্তী চ্যাটার্জি ও শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত ফিল্ম ‘ছবিয়াল’। এই ফিল্মটি পরিচালনা করেছেন মানস বসু। এই ফিল্মে শ্রাবন্তীর অভিনয় প্রশংসিত হয়েছে।

30 শে নভেম্বর থেকে স্টার জলসায় শুরু হয়েছে জনপ্রিয় গেম শো ‘সুপারস্টার পরিবার সিজন 2’।  এই শো-টি সঞ্চালনা করছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এর আগেও এই শো-টির সিজন-1 -এও সিঁথিতে সিঁদুর, মুখে মিষ্টি হাসি ও সম্পূর্ণ বাঙালি লুকে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিলেন শ্রাবন্তী।  তাঁর সুন্দর উপস্থিতি ও সঞ্চালনার কারণে শোয়ের টিআরপি যথেষ্ট বেশী ছিল।  ফলে শোয়ের দ্বিতীয় সিজন-এও চ্যানেল কর্তৃপক্ষের মূল পছন্দ ছিলেন  শ্রাবন্তী।

টলিটাউনে এইসময় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও তাঁর স্বামী রোশনের দাম্পত্যে চিড় ধরার কথা শোনা গেলেও তাঁদের মনোমালিন্যের কারণ সম্পর্কে জানা যাচ্ছে না।  এই সবকিছুর মধ্যেই শ্রাবন্তী ইন্সটাগ্রামে একটি বিশেষ পোস্ট করে লিখেছিলেন,  তাঁকে ভাঙার ক্ষমতা কারো নেই।  বরং তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন।  শ্রাবন্তীর এই পোস্টটি যথেষ্ট ভাইরাল হয়েছিল ।  নেটিজেনদের একাংশ কৌতূহল প্রকাশ করেছিলেন শ্রাবন্তীর এই পোস্ট নিয়ে। প্রকৃতপক্ষে, এই পোস্টটি ছিল শ্রাবন্তীর কেরিয়ারের ইঙ্গিতবাহী পোস্ট। কারণ  এই পোস্টের পরই ঘোষণা হয় ‘সুপারস্টার পরিবার সিজন-2’-এর।  মুহূর্তে শ্রাবন্তীর হাতে সেরকম কোনো ফিল্ম নেই।  কিছু দিন আগে শ্রাবন্তী নিজের জিম ‘দি ফিটনেস এম্পায়ার’-এর উদ্বোধন করেছেন। এবার অনায়াসেই বোঝা যাচ্ছে,  টলিউড ইন্ডাস্ট্রি পেতে চলেছে   একজন এন্টারটেইনার উদ্যোগপতি শ্রাবন্তী চ্যাটার্জিকে।  শ্রাবন্তী আরও একবার বার্তা দিলেন, তিনি সত্যিকারের সুপারস্টার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026