বিনোদন

কৌশানীর অনুরোধে ‘সামি সামি’ গানে পা মেলালেন শ্রাবন্তী-নুসরত, ভাইরাল ভিডিও

গত ১৭’ই মে ৩০’শে পা দিলেন টলিউডের কৌশানী মুখার্জ্জী। তার জন্মদিনে তারকা থেকে সাধারণ সকলেই শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অভিনেত্রীকে। ইতিমধ্যেই অভিনেত্রীর জন্মদিনে ভালবাসায় ভরা পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন প্রেমিক বনি সেনগুপ্ত। কারণ বেশ কিছু সময় ধরে তাদের বিচ্ছেদের খবর ছিল চর্চার আলোয়। অভিনেত্রীর জন্মদিনের পর সেই খবর যে শুধুমাত্র একটি রটনা ছিল, তা প্রমাণিত।

জন্মদিনের দিন থেকেই চর্চায় কৌশানী মুখার্জ্জী। সম্প্রতি একটি ভিডিওর সূত্র ধরেই চর্চায় তিনি। জন্মদিন উপলক্ষে একটি পাঁচতারা হোটেলে পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির একাধিক নামিদামি তারকারা। তাদের মধ্যে ছিলেন বর্তমানের অন্যতম দুই চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও নুসরাত জাহান।

নিজের জন্মদিনের পার্টিতে জমিয়ে নেচেছেন অভিনেত্রী। খানা-পিনার আয়োজন ছিল ঢালাও। অভিনেত্রীর পরনে ছিল অফ-শোল্ডার, সাইড স্লিটেড, চকচকে ড্রেস। এই পোশাকেই নিজের জন্মদিনের পার্টিতে পুষ্পার জনপ্রিয় গান ‘সামি সামি’র তালে নেচেছেন অভিনেত্রী। তার অনুরোধে তার সাথে পা মিলিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী ও নুসরাত জাহানও। সম্প্রতি যশ-নুসরাতের একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে তাদের নাচের এই ভিডিওটি। এই মুহূর্তে এই তিন অভিনেত্রীর ‘সামি সামি’র তালে নাচের ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিও।

বেশ কিছু সময় ধরে তাদের বিচ্ছেদের খবর ছিল চর্চার আলোয়। তবে অভিনেত্রীর জন্মদিনের পর সেই খবর হাওয়ায় উড়ে গিয়েছে। খুব শীঘ্রই বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জ্জীর পথ আলাদা হয়ে যেতে পারে এমন খবরও উঠে এসেছিল মিডিয়াতে, তবে এখন সেসব অতীত। প্রেমিকার জন্মদিন ধুমধাম করে পালন করেছেন প্রেমিকও। জন্মদিন উপলক্ষে কেক কাটার ছবি থেকে শুরু করে পার্টির প্রায় সমস্ত ছবিই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল।

Devparna Acharya

Recent Posts

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026

গতির বিপ্লব ভারতে! ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ, বুলেট ট্রেনের নতুন ডিজাইন ঘিরে উচ্ছ্বাস

ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…

May 20, 2026

এক ইনিংসেই ইতিহাস! সঞ্জু স্যামসন ঝড়, ভেঙে গেল ধোনির ১৩ বছর আগের রেকর্ড

আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…

May 20, 2026

UIDAI-এর বড় সিদ্ধান্ত! আধার আপডেটের ডেডলাইন বাড়ল, ২০২৭ পর্যন্ত মিলবে এই সুবিধা

ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…

May 20, 2026

পশ্চিমবঙ্গে DA ও ৭ম পে কমিশন নিয়ে চাপ বাড়ছে, বড় দাবিতে সরব সরকারি কর্মীরা

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…

May 20, 2026

মন্দিরের সোনা বাজেয়াপ্ত করবে কেন্দ্র? ভাইরাল গুজবের সত্যতা জানাল সরকার

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…

May 19, 2026