রাজ্য

বিজেপির প্রার্থী তালিকায় শ্রাবন্তী থেকে বৈশালী, দেখুন কোন কেন্দ্রে কোন প্রার্থী

এবারে ঘোষণা হয়ে গেল বিজেপির আরো একদফা প্রার্থী তালিকা। এই প্রার্থী তালিকাতে রইল একের পর এক তারকাদের সমাহার। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মনে করা হয়েছিল প্রথমে সেই আসনে প্রার্থী করা হবে শোভন চট্টোপাধ্যায় কে। কিন্তু শোভন চেয়েছিলেন বেহালা পূর্ব আসন থেকে তাকে যদি প্রার্থী করা হয়। শোভন কে বাদ দিয়ে পায়েলকে প্রার্থী করার কারণে বিজেপি ত্যাগ করেছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পরেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শোভন চট্টোপাধ্যায়ের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। মনে করা হচ্ছে বেহালা পূর্ব আসনে শোভনকে প্রার্থী করবে ভারতীয় জনতা পার্টি। তবে এখনো পর্যন্ত তেমন কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি। অন্যদিকে, বেহালা পশ্চিমে এবারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর সঙ্গে সরাসরি লড়াইয়ে অবতীর্ণ হবেন সদ্য বিজেপিতে যোগদান করা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

এছাড়াও তৃণমূল ছেড়ে যারা যারা বিজেপিতে সামিল হয়েছিলেন তাদেরকে প্রার্থী তালিকা তে রাখা হয়েছে। ডোমজুড় থেকে প্রার্থী করা হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। এবার, সেই পথে হেটে বালিতে বিজেপি প্রার্থী করা হল বৈশালী ডালমিয়াকে। এই আসন থেকেই আগেরবার তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন তিনি। কোচবিহার দক্ষিনে প্রার্থী হলেন নিখিল রঞ্জন দে। নাটাবাড়ি তে বিজেপি প্রার্থী হলেন মিহির গোস্বামী। শিবপুরে বিজেপি প্রার্থী হলেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী।

এছাড়াও ফালাকাটায় বিজেপি প্রার্থী হলেন দীপক বর্মন। সপ্তগ্রাম এ বিজেপি প্রার্থী হলেন দেবব্রত বিশ্বাস। বিজেপির একাধিক তারকা প্রার্থীর মধ্যে রয়েছেন বিশ্বজিৎ কুণ্ডু, বৈশাখী ডালমিয়া, সৈকত পাঁজা এবং অরিন্দম ভট্টাচার্য।ভোটের মুখে যারা যারা অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন তাদেরকে প্রার্থী করা হলো।

এর আগে প্রবীর ঘোষাল এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিজেদের কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল। সেই পথে হেটে এবারে বৈশালী ডালমিয়া কে তার পুরনো আসন থেকে প্রার্থী করল ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ এবারের নির্বাচনে তৃণমূল এবং বিজেপি দুটি দলের প্রার্থী তালিকা তে তারকাদের সমাহার চোখে পড়ার মতো।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026