বিনোদন

বাজতে চলেছে বিয়ের সানাই! অদ্রিজার মেয়ে হতে চলেছেন শ্রাবন্তীর হবু বৌমা

এই মুহূর্তে টলিটাউনে বিয়ের ফুল ফুটেই চলেছে। তাহলে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee)-এর ছেলেই বা বাকি থাকে কেন? ফলে অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Ray)-এর মেয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছে শ্রাবন্তীর বৌমা হয়ে। অদ্রিজার মেয়েকে বহুদিন ধরেই পছন্দ ছিল শ্রাবন্তীর। কিন্তু অদ্রিজা ও শ্রাবন্তী দুজনের সন্তানই চারপেয়ে। শ্রাবন্তীর ‘ডগি’ ছেলে কোকো (coco)-এর বয়স দেড় বছর। অপরদিকে শ্রাবন্তীর হবু বৌমা অর্থাৎ অদ্রিজার ‘ডগি’ মেয়ে কুকি (cookie) মাত্র দশ মাসের। কিন্তু আদর কাড়তে দুজনেই ওস্তাদ। কোকো ও কুকি একই প্রজাতির সারমেয়। তবে তাদের ‘ঘৌ ঘৌ’ প্রেম কবে জমবে, সেই নিয়ে আপাতত চিন্তায় তাদের মানুষ মায়েরা।

কিছুদিন আগেই নিজের আদরের ঝিনুকের প্রেম নিয়ে মুখ খুলেছেন শ্রাবন্তী। অভিমন্যু(Abhimanyu chatterjee)- র ডাকনাম ঝিনুক। শ্রাবন্তী বলেছেন, তাঁর ছেলের সঙ্গে দামিনী(Damini Ghosh)-র সম্পর্কের কথা অনেকদিন ধরেই জানেন তিনি। শ্রাবন্তী মনে করেন, অভিমন্যুর যা বয়স, তাতে এটাই তাঁর স্বাভাবিক প্রবৃত্তি হওয়া উচিত। অভিমন্যু নিজে বরাবর অভিমানী। তাই তিনি বলেছেন, যেসব মানুষের নোংরা মানসিকতা রয়েছে, তাঁরা সেভাবেই ভালোবাসাকে বিচার করবেন। প্রতিদিন এই ধরনের মন্তব্য শুনতে শুনতে তিনি এবং তাঁর মা এখন অভ্যস্ত হয়ে গেছেন।

অভিমন্যু তাঁর মা শ্রাবন্তীকে ‘দি ফিটনেস এম্পায়ার’-এর কাজেও সাহায্য করেন। ‘দি ফিটনেস এম্পায়ার’ উদ্বোধন হয় গত বছর 8 ই নভেম্বর। তার আগে অভিমন্যু সোশ্যাল মিডিয়ায় ‘বড় খবর আসছে’ বলে পোস্ট করে ‘দি ফিটনেস এম্পায়ার’-এর প্রোমোশন ও মার্কেটিং শুরু করেছিলেন। সেই সময় তাঁকে ট্রোল করেছিলেন নেটিজেনরা। জীবনের এত চড়াই-উতরাইতেও নিজের মা-কে ভালোবেসে মায়ের সঙ্গেই থেকেছেন শ্রাবন্তীর ঝিনুক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026