প্রেমিকার সাথে টলউডে পা রাখছেন শ্রাবন্তী পুত্র অভিমন্যু

খুব শীঘ্রই টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন শ্রাবন্তী পুত্র অভিমন্যু। নিজের প্রেমিকা দামিনীর সাথেই আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। সম্প্রতি রানা সরকার নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করে শ্রাবন্তী পুত্রকে স্বাগত জানিয়েছেন। শ্রীজাত পরিচালিত ‘মানবজমিন’ ছবিতে পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন তিনি।
এবার কবিতা ছেড়ে পরিচালনায় শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ‘মানবজমিন’ ছবির পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। এই ছবিতে তার সহ পরিচালক হিসেবে রয়েছেন রানা সরকার। ছবির নাম শুনে অনেকেরই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘মানবজমিন’এর কথা মনে হচ্ছে। তবে এই প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, কোন সাহিত্যের প্রেক্ষাপটে এই ছবি তৈরি হচ্ছে না। এই ছবির গল্প সম্পূর্ণ তার নিজের ভাবনার পরিপ্রেক্ষিতে তৈরি করা হচ্ছে।

এই ছবিতে চাঁদেরহাট বসিয়ে দিয়েছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ‘মানবজমিন’এ পরমব্রত চ্যাটার্জী, প্রিয়াঙ্কা সরকার, পরিচালকের স্ত্রীর দূর্বা বন্দ্যোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায় ও সৃজিতের দেখা মিলবে। ছবিতে পরমব্রতর বিপরীতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার। বাইক দুর্ঘটনায় আহত হওয়ার পর এই ছবি দিয়েই কামব্যাক করছেন প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই নন্দন চত্বর থেকে শুরু করে ময়দানে শুটিং করে ফেলেছেন তারা। সেইসমস্ত ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল। উল্লেখ্য শ্রীজাতর স্ত্রী দুর্বা এই ছবি দিয়ে এই প্রথমবার ক্যামেরার সামনে আত্মপ্রকাশ করতে চলেছেন।

আর এই ছবিটিরই পর্যবেক্ষক হিসেবে দেখা মিলবে শ্রাবন্তী পুত্র অভিমন্যুর। এই কাজে তার সাথে তার প্রেমিকা দামিনীও রয়েছেন। শুরু থেকেই ক্যামেরার সামনের জগত পছন্দ নয় শ্রাবন্তী পুত্রের। বরাবরই ক্যামেরার পিছনে জগত পছন্দ করেন তিনি। পর্যবেক্ষক হিসেবে ‘মানবজমিন’ তার জীবনের প্রথম ছবি। এই ছবির হাত ধরে মন দিয়ে কাজ শিখছেন অভিমন্যু। ক্যামেরার সমস্ত অ্যাঙ্গেল ভালোভাবে বুঝে নিচ্ছেন শ্রাবন্তী পুত্র। ছবির সহকারি পরিচালক রাজদীপ ঘোষের কাছ থেকে ছবির সমস্ত দৃশ্যের খুঁটিনাটি জানছেন তিনি। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ছবির পরিচালক নিজেই জানিয়েছেন অভিমন্যু এই ছবির পর্যবেক্ষক হিসেবেই কাজ করছেন। জানা গেছে, পরিচালক হিসেবেই ইন্ডাস্ট্রিতে থাকার ইচ্ছা অভিমন্যুর।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026