বলিউড এই মুহূর্তে সরগরম মাদকচক্র নিয়ে। বলিউডের একাধিক প্রথম সারির তারকাদের নাম বারবার সামনে আসছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শ্রদ্ধা কাপুর ও নোরা ফতেহিকে একে অপরের সঙ্গে নাচের প্রতিযোগিতা করতে দেখা যাচ্ছে। তবে বোঝা যাচ্ছে দুই নায়িকা নিছক মজার ছলে এই ভিডিওটি শুট করেছেন। কারণ এই নাচের না আছে কোনো ফর্ম, না আছে কোনো বিশেষত্ব। অথচ নোরা ও শ্রদ্ধা দুজনেই যথেষ্ট ভালো ডান্সার। কিন্তু এই ভিডিওয় তাঁরা ইচ্ছাকৃতভাবে আনাড়ির মত নেচেছেন। শ্রদ্ধার পরনে রয়েছে সালোয়ার কামিজ এবং নোরা পরেছেন হট শর্টস ও লাল ক্রপ টপ।
নোরা ফতেহি আজ বলিউড দিভা হলেও একটা সময় নিজের দেশে থাকাকালীন তাঁর পরিবারে একমাত্র রোজগেরে সদস্য ছিলেন তিনি।সেই সময় বিভিন্ন ক্লাবে ও অনুষ্ঠানে বেলী ডান্স করে অর্থ উপার্জন করতেন নোরা।অপরদিকে শ্রদ্ধা তাঁর বাবা শক্তি কাপুরের সূত্রে বরাবর বলিউড পরিমণ্ডলে বেড়ে উঠেছেন। শ্রদ্ধা নাচের ট্রেনিং নিয়েছিলেন ফিল্ম ডেবিউ করার জন্য।
নোরা ও শ্রদ্ধার এই ভিডিওটিতে নোরার নাচ প্রশংসিত হয়েছে। কিন্তু শ্রদ্ধা ট্রোলড হয়েছেন।তাঁকে বলা হয়েছে,তিনি শুধু ড্রাগ নিতে জানেন।নাচের ক্ষেত্রে তিনি কিছুই জানেন না। প্রসঙ্গত,বলিউডের মাদককান্ডে শ্রদ্ধার নাম সামনে এসেছে। শ্রদ্ধাকে এনসিবি জেরা করেছে এবং বিস্তারিত তদন্তের জন্য শ্রদ্ধার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…