বিনোদন

শট ড্রেস, খোলা চুল! বান্ধবীদের সঙ্গে সমুদ্রের ধারে উদ্যম নাচ শ্রদ্ধার, ভাইরাল ভিডিও

অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (sradhdha Kapoor) মানেই কোনো না কোনো নতুন চমক। এই মুহূর্তে বলিউডের সেলেবকুলের ‘আই ক্যান্ডি’ হয়ে উঠেছে মলদ্বীপ। সেখানেই এই বছর উদযাপন হল শ্রদ্ধার 34 বছরের জন্মদিন। প্রকৃতপক্ষে মলদ্বীপে সমগ্র পরিবার ও বয়ফ্রেন্ড রোহন শ্রেষ্ঠ (Rohan shreshtha)-র সঙ্গে তাঁর মাসি পদ্মিনী কোলহাপুরে (padmini kolhapuri)-র ছেলে প্রিয়ঙ্ক শর্মা (Priyank sharma)-র ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এ এসেছিলেন শ্রদ্ধা। 4 ঠা মার্চ রয়েছে প্রিয়ঙ্কের বিয়ে। এই মুহূর্তে মলদ্বীপে চলছে সঙ্গীত ও মেহেন্দির অনুষ্ঠান। প্রিয়ঙ্কের সঙ্গীতে শ্রদ্ধা বেছে নিয়েছেন নীল রঙের লেহেঙ্গা চোলি। তবে এই সুবাদে শ্রদ্ধার পরিবার মলদ্বীপেই শ্রদ্ধার জন্য আয়োজন করেছিলেন সারপ্রাইজ বার্থডে পার্টির।

মলদ্বীপের সি-বিচে আয়োজন হয়েছিল শ্রদ্ধার বার্থডে পার্টির। পার্টিতে শ্রদ্ধার পরনে ছিল অফহোয়াইট রঙের সিকুইনড ড্রেস এবং জাঙ্ক জুয়েলারি। রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গেই চারিদিকে রঙমশালের ফুলকি ছড়িয়ে শ্রদ্ধার জন্য এল কাস্টমাইজড বার্থডে কেক। কেক কাটার পরেই শুরু হল শ্রদ্ধা অভিনীত ফিল্ম ‘স্ত্রী’-র গান ‘কমরিয়া’-এর তালে শ্রদ্ধার তুমুল নাচ। তার সঙ্গেই যোগ দিলেন শ্রদ্ধার বয়ফ্রেন্ড রোহন, মাসি পদ্মিনী সহ পুরো পরিবার। ইতিমধ্যেই শ্রদ্ধার নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ার দৌলতে তুমুল ভাইরাল হয়েছে।

সম্প্রতি বলিউডের মাদককান্ডে অন্যান্য সেলিব্রিটিদের সঙ্গে নাম উঠে এসেছিল শ্রদ্ধা কাপুরেরও। তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করার পর এনসিবি অফিসাররা বিস্তারিত তদন্তের জন্য শ্রদ্ধার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিলেন। কিন্তু এখনও অবধি শ্রদ্ধার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026