করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল শনিবার ঘোষণা করেন যে, খুব শীঘ্রই দেশের প্রতিটি জেলা থেকে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন চালু করা হবে। একইসঙ্গে তিনি এও নিশ্চিত করেছেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্ত আটকে পড়া শ্রমিক ও তাদের গন্তব্যের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
রেলমন্ত্রী পীযূষ গয়াল এদিন বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় রেল দেশের যে কোনও জেলা থেকে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন চালানোর জন্য প্রস্তুত। জেলা কালেক্টরদের আটকে থাকা শ্রমিক ও তাদের গন্তব্যের তালিকা প্রস্তুত করে রাজ্যের নোডাল অফিসারের মাধ্যমে রেল মন্ত্রকের কাছে আবেদন করতে হবে।’ গত দু’দিন ধরে রেলমন্ত্রী দেশের বিভিন্ন রাজ্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যাতে, ট্রেনগুলিকে তাদের নিজ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং ঝাড়খন্ডের মতো রাজ্যের জন্য বিশেষভাবে আবেদন করা হয়েছিল বলে জানা গেছে।
এদিকে, রেল মন্ত্রক জানিয়েছে যে, ১৫ মে পর্যন্ত সারা দেশে বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১ হাজার ৭৪ টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে। এই ট্রেনের মাধ্যমে ১ মে থেকে ১৪ লক্ষাধিক আটকে পড়া মানুষকে তাদের নিজ রাজ্যে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রক। এই বিশেষ ট্রেনগুলি অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, গোয়া, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহার থেকে ছাড়া হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…