বিনোদন

শ্রীলেখার ‘শরীর’ নিয়ে কুরুচিকর মন্তব্য, প্রতিবাদে কী লিখলেন অভিনেত্রী

শ্রীলেখা মিত্র টলিউডের স্পষ্টভাষী অভিনেত্রীদের মধ্যে একজন। সোজা কথা সোজা করে বলতে বেশি ভালোবাসেন। অভিনেত্রী রাজনৈতিক বিবাদ ও স্পষ্ট ভাষায় বলতে ভালোবাসেন। এবারে অভিনেত্রীকে ‘বডি শেমিং’-এর বিরুদ্ধে কড়া জবাব দিলেন শ্রীলেখা। পাশাপাশি যেন, এও বুঝিয়ে দিলেন প্রত্যেক নারীর শরীর ব্যক্তিগত সম্পত্তি।

বুধবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিজের কিছু ছবি সাথে একটি কমেন্ট পোস্ট করেছেন। সেই কমেন্টটি কোনো নেট নাগরিক না করেছে টেলিপাড়ার একজন নামী অভিনেত্রী। তিনি আর কেউ না টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র। শ্রীলেখার সেই পোস্টে রিমঝিমের কুরুচিকর মন্তব্যটি বেশ স্পষ্টত বোঝা যাচ্ছে। যেখানে অভিনেত্রীকে বডি শেমিং এর সাথে রাজনৈতিক দিক দিয়ে কটু কথা বলতে ছাড়েননি রিমঝিম।

কি সেই কমেন্ট? শ্রীলেখার শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে অভিনেত্রীর সেই মন্তব্য, ‘থলথলে বউদি আমায় ব্লকিয়েছে। কমরেট মাংস পিণ্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে?মুদি মাস্ট রিসাইন? শ্রীলেখাও চুপ থাকার পাত্রী নয়। তিনিও উত্তরে লিখেছেন, ‘আগে নিজের দিকে নজর দাও। চাই না এটা নিয়ে খবর হোক। বেশি পাত্তা পেয়ে যাবে।’ এই কথাটি তিনি রিমঝিমকে ঠুকে বললেন।

তবে এই মন্তব্য দেখে রিমঝিমের ওপর ক্ষুব্ধ হয়েছেন। রিমঝিম এখন গেরুয়া দলের সদস্যা। একজন ইউজার লিখেছেন, বিজেপিতে যাওয়াতেই নাকি এরকম হয়েছেন অভিনেত্রী। আর একজন লিখেছেন, সমাজের সব থেকে বড় ধরণের নোংরা মনের মানুষ এরা। এই মানসিকতার মহিলাই একজন নারী হয়ে অপর নারীকে সন্মান, শ্রদ্ধা কিছুই করতে পারে না। কেউ কেউ লেখেন, এরই নাকি নারীবাদী, এরা নাকি নারীর অধিকার নিয়ে কথা বলে আর ভবিষ্যতে নাকি বলবে। অন্যজন লিখলেন যেমন দলে গেছে, মানুষের রুচি তো তেমন‌ই হবে’।

রিমঝিমের এই মন্তব্য দেখে চুপ থাকতে পারেননি ন অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব সুজয়প্রসাদও তিনি কমেন্টে লিখেছেন, এটা কীভাবে লিখলে রিমঝিম? শেষ পর্যন্ত তুমিও? তিনি আরো লেখেন, রিমঝিমের থেকে জবাব চাইছেন কিভাবে এইসব লেখেন কারণ তিনি অভিনেত্রীকে ছোট থেকে চেনেন। রিমঝিমের মতোই শ্রীলেখাও তাঁর খুব প্রিয়। তবে এই মন্তব্য আদেও রিমঝিম করেছে তা স্পষ্টত নয়। তবে রিমঝিমের এই মন্তব্য ভাইরাল এখন সোশ্যাল মিডিয়াতে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026