বিনোদন

Sreelekha Mitra : সারমেয় প্রেম নিয়ে আবাসনে হেনস্থা শ্রীলেখা! অভিনেত্রীর পাশে দাঁড়ালেন দিতিপ্রিয়া, রূপসা

শ্রীলেখা মিত্র। বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে একজন। এক সময় কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরঞ্জিতের মতো অভিনেতাদের সঙ্গে। এখনও ছবিতে নিজের সুদক্ষ অভিনয়ের জন্য তিনি ডাক পান ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। তবুও এই অভিনেত্রীকে ঘিরে বিতর্কের শেষ নেই। কারণ তিনি যে আবাসনে থাকেন, সেখানেও তাঁকে নিয়ে অশান্তির শেষ নেই। কিন্তু কেন? কারণ হল শ্রীলেখা আর পাঁচজনের থেকে একটু আলাদা। কারণ তিনি মানুষের পাশাপাশি অবলা সারমেয়দের কথাও ভাবেন। যখন আশেপাশের কেউ ওদের মুখে দুমুঠো খাবার তুলে দেয় না, ওষুধ দেয়না তবু শ্রীলেখা মিত্র দেন। যখন চারপাশে কেউ ওদের চিকিৎসার কথা ভাবে না, শ্রীলেখা মিত্র করান। তিনি নিজের যোগ্যতায় রোজগার করা অর্থ দিয়ে যথাসম্ভব চেষ্টা করেন অবলা কুকুরগুলোর পাশে দাঁড়ানোর।

আর এই কাজের জন্যই তাঁকে বারবার বিতর্ক থেকে অশান্তির মধ্যে পড়তে হয়েছে। কয়েকদিন আগেই ফেসবুক লাইভে এসে অঝোড়ে কেঁদেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি জানান, যে আবাসনে থাকেন শ্রীলেখা সেখানকার আবাসিকদের সঙ্গে পথ কুকুরদের নিয়ে আবারো বচসা হয় পশুপ্রেমী অভিনেত্রীর। পুরো ঘটনাটি ফেসবুক লাইভের মাধ্যমে জনসমক্ষে এনেছিলেন শ্রীলেখা মিত্র। গোটা ঘটনায় অপমানিত হয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি তাঁর বর্তমান আবাসনে আর থাকতে চান না।
শ্রীলেখার সারমেয় প্রেম নিয়ে এই সমস্যা নিত্যনতুন নয়। সারমেয় প্রেম নিয়ে বারংবার অভিনেত্রীকে নানান কটুক্তির সম্মুখীন হতে হয়েছে। শ্রীলেখা জানিয়েছেন তিনি যেহেতু একা একজন মহিলা থাকেন তাই এই পুরুষতান্ত্রিক সমাজের একাংশ এবং তাঁর আবাসনের অনেকেই মহিলারাও তাকে সমস্যায় ফেলার চেষ্টা করছেন।

এই পরিস্থিতিতে শ্রীলেখা টলি ইন্ডাস্ট্রির বেশ কিছু বন্ধুকে নিজের পাশে পেয়েছেন। এবার শ্রীলেখার হয়ে মুখ খুললেন ছোটপর্দার ‘রাণী মা’ ওরফে দিতিপ্রিয়া রায়। দিতিপ্রিয়া তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় শ্রীলেখার প্রতি হওয়া অন্যায়ের তীব্র প্রতিবাদ করেছেন। দিতিপ্রিয়া বলেছেন, “আমি বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস লক্ষ্য করছি যে শ্রীলেখা দি’কে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। তার কারণ শুধুমাত্র কুকুরের প্রতি ভালোবাসা। আমরা দেখেছি শ্রীলেখা দিয়ে কীভাবে কুকুরদের পাশে থাকেন। তাই এবার সময় এসেছে আমরা যারা কুকুর ভালোবাসি, যারা ডগ লাভার্স তাদের শ্রীলেখা দির পাশে দাঁড়ানো। আমরা সবাই শ্রীলেখাদির পাশে আছি।”

শুধু দিতিপ্রিয়া নয় এবার এগিয়ে এলেন আরো এক টলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে তিনি বলেন, ‘যদি রাস্তার কুকুরকে ভালো না বাসতে পারেন, তাহলে বাসতে হবে না। কিন্তু যাঁরা কুকুরকে একটু খেতে দিচ্ছে, একটু আশ্রয় করে দিচ্ছে, তাঁদের কেন বিরক্ত করছেন।’ সেই সঙ্গে রূপসা তুলে ধরেন ছোটদের সামনে বড়দের খারাপ ভাষা ব্যবহার করার বিষয়টিও। শ্রীলেখা রূপস আর দিতিপ্রিয়ার এই সমর্থন পেয়ে বেশ আপ্লুত। 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026