Sreelekha Mitra: সুপুরুষের সাথে রোমান্সে মাতলেন শ্রীলেখা মিত্র, ভাইরাল ভিডিও

শ্রীলেখা মিত্র টলিউডের অন্যতম বিতর্কিত ও চর্চিত অভিনেত্রী। তিনি কোনো না কোনো কারণে প্রায়ই চর্চায় থাকেন মিডিয়াতে। যেকোনো বিষয়ে তিনি নিজের মতামত দিতে পছন্দ করেন, যার জন্য বেশিরভাগ সময়ই বিতর্কে জড়ান তিনি। সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বেশ ভালোই সক্রিয়। থেকে থেকেই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। মাঝে মাঝে তার সেইসমস্ত ছবি কিংবা ভিডিও চর্চার বিষয়বস্তু হয়ে ওঠে নেটিজেনদের কাছে।

সম্প্রতি একটি রিল ভিডিওর সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ায় চর্চিত হয়েছেন অভিনেত্রী। এক সুপুরুষ ভদ্রলোকের সাথে দেখা মিলেছে তার। রোমান্টিক রিল ভিডিওতে একসাথে ধরা দিয়েছেন তারা। ‘কাভি খুশি কাভি গাম’এর জনপ্রিয় গান ‘দিওয়ানা হে দেখো’র সাথে রিল ভিডিও বানিয়েছেন তারা। ভিডিওতে যে ভদ্রলোকের সাথে দেখা গিয়েছে তিনি আসলে অভিনেত্রীর সহ-অভিনেতা অজিঙ্ক আর ডিও। তার সাথে অভিনেত্রীকে দেখার পর থেকেই বহু নেটিজেন প্রশ্ন তুলেছেন তবে কি অভিনেত্রীর প্রেমে পড়েছেন? তবে তাদের মধ্যে যে কোনো সম্পর্ক নেই, তা স্পষ্ট করেছেন অভিনেত্রী নিজেই।

ভিডিওতে একেবারে রোমান্টিক মুডে দেখা গিয়েছে দুজনকে। সম্প্রতি এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি এই মুহূর্তে একটি হিন্দি ওয়েব সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সেখানেই তার সহ-অভিনেতা হিসেবে রয়েছেন অজিঙ্ক। আর কাজের ফাঁকেই এই রোমান্টিক ভিডিওটি বানিয়েছেন তারা। তিনি ভিডিও ডেসক্রিপশনে সবটা স্পষ্ট করে দিয়েছেন তাও এত গুঞ্জন মানুষের মাঝে। তবে এই বিষয়টা যে তিনি উপভোগ করেন, তা তার কথা থেকেই বোঝা গিয়েছে। তারা যে শুটিং সেটে এই ভিডিওটি বানিয়েছেন, তাও উল্লেখ করা ছিল ইনস্টারিলের ক্যাপশনে। তবে তিনি যে হিন্দি ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত, সেই ওয়েব সিরিজ নিয়ে এখনই মুখ খুলতে রাজি নন তিনি।

কলকাতায় বেশ কয়েকদিন শুটিং করার পর বর্তমানে তারা উড়ে গিয়েছেন দার্জিলিংয়ে। সেখানেই আপাতত চলবে ছবির শুটিং। অভিনেত্রী জানিয়েছেন, শর্ট ফিল্ম ‘এবং ছাদ’এর শুটিং শেষ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি লেখালেখির কাজ চালাচ্ছেন সমানতালে। একটি ওয়েব সিরিজের গল্পও লিখছেন তিনি। যদি সব ঠিকঠাক থাকে এই গল্প পর্দায় উপস্থাপিত হবে তার পরিচালনাতেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026