রাজ্য

‘আপদটা মরে না কেন?’, চাঁচাছোলা ভাষায় যোগী আদিত্যনাথকে আক্রমণ শ্রীলেখার

গোটা দেশ অতিষ্ঠ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের জন্য। প্রতিদিন ভারতে সংক্রমণ হার বেড়েই চলছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৮০ হাজার মানুষ। গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলা চলে। হাসপাতালে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত বেড। অক্সিজেনের ঘাটতি দেখা গেছে একাধিক রাজ্যে। এরইমধ্যে অক্সিজেনের ঘাটতি প্রসঙ্গ নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি নতুন বিতর্কে জড়িয়ে গেছেন। এই প্রসঙ্গে বাম সমর্থক টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র যোগীকে তীব্র কটাক্ষ করেছেন।

অভিনেত্রী শ্রীলেখা মিত্র গতকাল রাতে তার ফেসবুকে একটি স্ট্যাটাস আপলোড করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করেন। তিনি বলেছেন, “এই লোকটাকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া উচিত না। ভালো লোকগুলি এত মরে যাচ্ছে। এই আপদটা মরছে না কেন?” এ রকমই চাঁচাছোলা ভাষায় শ্রীলেখা মিত্র বিজেপি নেতা যোগীকে কটাক্ষ করেছেন। আসলে দুদিন আগে উত্তরপ্রদেশে অক্সিজেনের অভাবে ৮ জনের মৃত্যু হয়েছিল এবং তার পরেও যোগী সরকার ঘোষণা করেছিল যে তাদের রাজ্যে অক্সিজেনের কোন অভাব নেই। এই ঘোষনা স্ক্রিনশট করে শ্রীলেখা মিত্র যোগীকে কটাক্ষ করেন। পাশাপাশি শ্রীলেখা মিত্র তার ফেসবুক ওয়ালে অনেক পোস্ট শেয়ার করেছেন যেখানে তিনি মুমূর্ষু রোগীকে দ্রুত সাহায্য অনুরোধ করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, দিনের পর দিন ভারতে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। মৃত্যুর নিরিখে এতদিনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। একদিনে করোনা প্রাণ কেড়েছে ৩৬৪৫ জন মানুষের। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩০ লক্ষ ৮৪ হাজার ৮১৪।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026