বিনোদন

Sreelekha Mitra: সুন্দর করে সেজেগুছে ছবি দিয়ে প্রশ্ন, ‘মেয়ে পছন্দ?’ নিজের জন্য পাত্র খুঁজছেন শ্রীলেখা!

শ্রীলেখা মিত্র টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। বহু বছর ধরে টেলিভিশন এবং সিনেমাতে দাপটের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। এই অভিনেত্রীর বয়স বাড়লেও চিররঙিন থাকতে ভালোবাসেন। টলিপাড়ার অন্যতম ঠোঁটকাটা অভিনেত্রীর মধ্যেও শ্রীলেখার নাম আসবে। তিনি বরাবর সোজা কথা সোজাভাবে বলতে বেশি ভালোবাসেন। অভিনেত্রী বহুবার যৌনতা, প্রেম, পরকীয়া নিয়ে খোলাখলি কথা বলেছেন তিনি। মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য করে নানান বিতর্কেও জড়ান অভিনেত্রী। তবে সেই সব বিতর্ক নিয়ে বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি।

সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয়। এখানেও অনেক সময় সোজাসাপটা মন্তব্য করে অনেক সময়ই নানান বিতর্কে জড়ান অভিনেত্রী। এমনকি বিনা মেকআপ ছবি পোস্ট করতে কোনওদিন দ্বিধা বোধ করেননি।তবে সোমবার বিকেলে এক্কেবার পরিপাটি করে সেজেগুজে সামনে এনেন শ্রীলেখা। এদিন তাঁর পরনের পোশাক নজরে না এলেও লুক ছিল সাবেকি তা বুঝতে কারোর অসুবিধা হয় নি। এদিন খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল পড়ে হাসি মুখে শ্রীলেখার নতুন ছবি পোস্ট। এরপর নেটিজেনদের প্রশ্ন, ‘মেয়ে পছন্দ?’

এই ছবিতেই স্পষ্টত তিনি কেন এই বয়সে বহু পুরুষের ক্রাশ। আজকের বহু নিউকামাদের তিননায়াসে টেক্কা দিতে পারেন শ্রীলেখা। কিন্তু আমচকা সোশ্যাল মিডিয়াতে কেন এমন পোস্ট? তাহলে কি ফের কনে সেজে ছাতনা তলায় বসতে চাইছেন অভিনেত্রী? সত্যি কি তবে বিয়ের জন্য ভালো পাত্র খুঁজছেন শ্রীলেখা? হাসতে হাসতে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান , ‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালবাসি। সেজেগুজে ছবি তুলেছি। মনে হল সবাইকে দেখাই’ এক সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন শ্রীলেখা। পাশাপাশি যোগ করেন, ‘নিজেকে পরখ করে দেখতে দোষ কী?’

অভিনেত্রী এদিন আরও জানান, মেয়ে পছন্দ করা মানে শুধু বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমন তো কোনও কথা নেই। কেউ তাঁকে নিজের মেয়ে হিসাবেও পছন্দ করতেই পারে। পুজোর আগে নিজের বাবাকে হারিয়েছেন শ্রীলেখা। সেপ্টেম্বরে বাবার অকাল প্রয়াণে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, এখন তিনি ‘অনাথ’। সেই ভাবনা থেকেই তাঁর আবদার, ‘চাইলে কেউ তাঁকে দত্তকও নিতে পারেন’। 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026