বিনোদন

হোলির দিনে রঙ খেলা থেকে বিরত থাকলেন শ্রেয়া ঘোষাল, শেয়ার করলেন বেবি বাম্পের ছবি

প্রতিটি মেয়ের জীবনে মা হওয়া এক বিশেষ মুহূর্ত। প্রত্যেক দিন মায়ের সঙ্গে ঝগড়া করা মেয়েটিও এইসময় চায় মায়ের সান্নিধ্য। মেয়েরা তাদের টিনএজে পৌঁছালে প্রায়ই তাদের মায়েরা বলেন “যেদিন মা হবি, সেদিন বুঝতে পারবি”। শ্রেয়া (Sreya Ghoshal)-ও চেয়েছেন তাঁর মায়ের সান্নিধ্য। কারণ কিছুদিনের মধ্যেই তিনিও হতে চলেছেন মা। বিয়ের ছয় বছর পরে শ্রেয়া ও শিলাদিত‍্য (Shiladitya) মা-বাবা হতে চলেছেন। চলতি বছরের 5 ই ফেব্রুয়ারি ছিল শ্রেয়া ও শিলাদিত‍্যর বিবাহবার্ষিকী। মার্চের শুরুতে শ্রেয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি পোস্ট করে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করেছিলেন। তিনি হবু বেবির নাম দিয়েছেন ‘শ্রেয়াদিত‍্য’। শ্রেয়া এই খবর শেয়ার করে সকলের আশীর্বাদ ও ভালোবাসা কামনা করেছিলেন। নেটিজেনরাও শ্রেয়াকে অনেক ভালোবাসা জানিয়েছেন।

সম্প্রতি শ্রেয়ার মায়ের জন্মদিন ছিল। এই বছরের জন্মদিন শ্রেয়ার মায়ের কাছেও স্পেশ‍্যাল। কারণ খুব শীঘ্রই তিনি দিদিমা হতে চলেছেন। এই কারণে শ্রেয়া নিজের মায়ের জন্মদিন যথেষ্ট ঘটা করে পালন করেছেন। তবে আয়োজন ছিল ঘরোয়া। নিজেদের বাড়ি মায়ের জন্মদিন উপলক্ষ্যে সুন্দরভাবে সাজিয়েছিলেন শ্রেয়া। শ্রেয়ার মায়ের পছন্দ মতো ভ‍্যানিলা কেক নিয়ে আসা হয়েছিল। পরিবারের সদস্যদের উপস্থিতিতে লাজুক মুখে কেক কেটে সেলিব্রেশন করলেন শ্রেয়ার মা। মেয়েকে খাইয়ে দিলেন কেকের অংশ।

মায়ের বার্থডে সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মাকে বার্থডে উইশ করে শ্রেয়া লিখেছেন, এই বছর তাঁর মায়ের 60 তম জন্মদিন। তিনি মায়ের সুস্থতা কামনা করে লিখেছেন, তিনি যেন সারাজীবন তাঁর মায়ের ভালোবাসা পান এবং তিনিও সারাজীবন তাঁর মাকে ভালোবাসবেন। শ্রেয়া নিজের মাকে কনগ্র‍্যাচুলেট করে জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তিনি দিদা হতে চলেছেন।

তবে এই বছর হোলির দিনে রঙ খেলা থেকে বিরত থাকলেন শ্রেয়া। কারণ শ্রেয়া আসন্নপ্রসবা। ফলে রঙের কেমিক্যাল রিয়‍্যাকশনে অনাগত সন্তানের যাতে ক্ষতি না হয়, তাই এই বছরের মতো রঙিন হতে চাইলেন না শ্রেয়া। তার বদলে ধূসর রঙের আউটফিট পরে নিজের বেবিবাম্পের ছবি তুলে তা শেয়ার করে শ্রেয়া জানিয়েছেন, জীবনের এই অপূর্ব মুহূর্তটি ঈশ্বরের দান। তবে শ্রেয়া নিজে ছবিটি তোলেননি। তাঁর স্বামী শিলাদিত‍্য তুলেছেন শ্রেয়ার ছবি। নেটিজেনরাও শ্রেয়াকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026