খেলা

পাক্-ভারত ম্যাচের পরেই দুঃসংবাদ, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অধিনায়ক

গতকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পরস্পরের বিরুদ্ধে মহাযুদ্ধে নেমেছিল ভারত এবং পাকিস্তান। যেখানে ভারত বিশ্বকাপের ধারাবাহিকতা বজায় রেখে পাকিস্তানকে লজ্জাজনক ভাবে পরাজিত করে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে পৌঁছেছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের শক্তিশালী দল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৪২.৫ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান তুলতে সক্ষম হয় বাবর আজমরা। যা ভারতীয় দল ৩ উইকেট হারিয়ে ১৯.৩ ওভার বল হাতে থাকতেই তুলে নেয়। উল্লেখ্য, এই নিয়ে ভারতীয় দল বিশ্বকাপে টানা ৮ বার পরাজিত করেছে পাকিস্তানকে।

এদিকে ক্রিকেটের রোমাঞ্চ শেষ হতে না হতেই মহা-বিপদে পড়েছে বিশ্বকাপের অন্যতম শক্তিশালী একটি দল। মাঝপথে চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন অধিনায়ক। আজ্ঞে হ্যাঁ, গতকাল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই তথ্য প্রদান করা হয়েছে। চোটের কারণে বর্তমান ওয়ানডে বিশ্বকাপ (ODI বিশ্বকাপ-2023) থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার চমিকা করুনারত্নে। ডান উরুর পেশীতে চোটের কারণে শনিবার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শানাকা।

আমরা আপনাদের বলে রাখি, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত শ্রীলংকা দুটি ম্যাচ খেলেছে। যেখানে প্রত্যেকটি ম্যাচে পরাজিত হয়েছে শানাকার শক্তিশালী এই দলটি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০২ রানের ব্যবধানে পরাজিত হওয়ার পাশাপাশি দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটি। চলমান রত বিশ্বকাপে আগামীকাল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে শ্রীলংকা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026