খেলা

Virat Kohli’s 49th ODI Century: ‘আমি কেন অভিনন্দন জানাব’, কোহলির বিশ্ব রেকর্ডে ক্ষিপ্ত এই অধিনায়ক

বিশ্বকাপের মধ্যেই ভারতীয় ক্রিকেট দলকে নিজেদের শত্রু বানিয়ে ফেললেন বিশ্বকাপজয়ী এক দল। আজ্ঞে হ্যাঁ, ভারতের বিপক্ষে বিরাট পরাজয়ের পর সাবেক বিশ্বকাপ জয়ী দলের এমন আচরণ বলে মনে করছেন অনেকেই। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, গতকাল ৩৫তম বর্ষে পদার্পণ করেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। শুধু তাই নয়, নিজের জন্মদিনে বিশ্বকাপে শত রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন তিনি। তবে তার এই রেকর্ডে খুশি নন বিশ্বকাপে অংশগ্রহণকারী একদলের অধিনায়ক।

আজ্ঞে হ্যাঁ, গতকাল যখন সারা দেশ তথা বিশ্ব ক্রিকেটের তারকা ক্রিকেটাররা বিরাট কোহলির জন্মদিনের পাশাপাশি একদিনের ক্রিকেটে ৪৯তম শতকের অভিনন্দন জানাচ্ছিলেন, তখন বিরাট কোহলির দিকে বিষযুক্ত তীর নিক্ষেপ করেছেন শ্রীলংকার অধিনায়ক কুশল মেন্ডিস। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লঙ্কান অধিনায়ক। সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক শ্রীলংকান অধিনায়ক কুশল মেন্ডিসকে প্রশ্ন করেন বিরাটের ৪৯তম ওডিআই সেঞ্চুরিতে আপনি কি তাকে অভিনন্দন জানাতে চান? এর জবাবে কুশল মেন্ডিস সরাসরি বলেন,”আমি কেন তাকে অভিনন্দন জানাবো?”

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রীলংকান অধিনায়কের এমন জবাব রীতিমতো অবাক করেছে ক্রিকেটপ্রেমীদের। বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির বিস্ময়কর রেকর্ডের মান্যতা কিভাবে দিলেন না কুশল মেন্ডিস তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে অনেকেই বলছেন, ভারতের কাছে লজ্জাজনক ভাবে পরাজিত হওয়ার পর নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন কুশল মেন্ডিস।

সেই কারণে তিনি সাংবাদিকদের সামনে বিরাট কোহলির সাফল্য হেসে উড়িয়ে দিয়েছেন। আমরা আপনাদের বলে রাখি, চলতি বিশ্বকাপে ভারতের দেওয়া ৩৫৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মাত্র ৫৫ রানে অল-আউট হয় শ্রীলংকা। যার ফলে ৩০২ রানে পরাজিত হয়ে চলতে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে লঙ্কান বাহিনীদের।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026