খেলা

পাকিস্তানে যেতে অনিচ্ছুক শ্রীলঙ্কা!

সুরজিৎ দাস: নিরাপত্তার কারণে পাকিস্তানে আয়োজিত হতে চলা দ্বিপাক্ষিক সিরিজের জন্য পাকিস্তানে যেতে অনিচ্ছা প্রকাশ করেন শ্রীলঙ্কার ১০ জন ক্রিকেটার। এরপরেই সিংহলের ক্রিকেট বোর্ড থেকে পিসিবি কে পত্র মারফৎ জানানো হয়েছে সিরিজ টি নিরপেক্ষ ভ্যেনু তে না সরালে শ্রীলঙ্কার পক্ষে খেলা সম্ভব হবে না। অতীতের রক্তাক্ত স্মৃতি থেকে শিক্ষা নিয়ে পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছেন তারা।

পাকিস্তানে তিন ম্যাচের ওডিআই সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সোমবার দল ঘোষণা করার পর নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেন দলের ওই দশ সদস্য। তারা হলেন- লাসিথ মালিঙ্গা, নিরোশন ডিকভেলা, কুশল জানিথ পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, অ্যাঞ্জেলো ম্যাথিউস, সুরঙ্গা লাকমল, দীনেশ চান্দিমাল ও দিমুথ করুণারত্নে। শ্রীলঙ্কার একঝাঁক ক্রিকেটারের এই সিরিজ থেকে সরে দাঁড়ানো বেশ তাৎপর্যপূর্ণ। ২০০৯ সালে লাহোরে গুলি চলেছিল শ্রীলঙ্কা ক্রিকেটারদের টিম বাসে। তারপর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছিল নিরাপত্তার জন্য। মাঝে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি খেলতে গেলেও অন্য টিমেরা যায়নি।

পাকিস্তান মাঝের এই ১০ বছর বেশির ভাগ হোম সিরিজ খেলেছে দুবাই-আবু ধাবিতে। এ বছর পাকিস্তানের টি-টোয়েন্টি লিগের একাংশও নিজেদের দেশে আয়োজন করে তারা। ধীরে ধীরে পাকিস্তান দাবি করে আসছিল যে তাদের দেশ এখন আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মতো নিরাপদ। দেশটিতে সফরে যাওয়ার জন্য সম্মতিও দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু এই মুহূর্তে ১০ প্রথমসারির শ্রীলঙ্কান ক্রিকেটাররা সরে দাঁড়ানোয় ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ছয় ম্যাচের সিরিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026