বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী শ্রীতমা বৈদ্য নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই যায়।
সম্প্রতি বলিউডের হিট ছবি ‘দেবদাস’এর গানে নৌকার উপরেই দুর্দান্ত নৃত্য পরিবেশনায় দেখা গিয়েছে শ্রীতমাকে। ‘দোলারে দোলারে’এর তালে খোলা আকাশের নীচে নদীর মাঝে নৌকার উপর নেচেই চর্চায় তিনি। এই ভিডিওতে লাল পার সাদা শাড়িতে একেবারে সাবেকি সাজেই দেখা মিলেছে তার। এদিন খোলা পিঠেই হাতে শাঁখা পলা সহযোগে আলতা পায়ে এই ভিডিওটি বানিয়েছেন শ্রীতমা, যা রীতিমতো নজর কেড়েছে অধিকাংশ নেটজনতার। নিজের ইনস্টাগ্রামের পাতা থেকে নিজের এই ভিডিওটি শেয়ার করে নেয়ার পর থেকে অনুরাগীদের পাশাপাশি নেটজনতার মাঝেও ভাইরাল হয়েছেন শ্রীতমা। প্রশংসায় ভরিয়েছেন সকলেই, ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে। তবে বলাই বাহুল্য, শ্রীতমার নাচের এই রিল ভিডিওটি এরা আগেও বহুবার ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…