রাজ্য

শহরে পা রাখলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব স্মৃতি ইরানি, যোগদান করবেন ডুমুরজলা সভায়

একুশে নির্বাচনের আগে রাজ্যের সবকটি রাজনৈতিক দল তাদের প্রস্তুতি খতিয়ে দেখে নিতে চাইছে। এই মুহূর্তে সবাই রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা করছে। প্রাক নির্বাচনকালে গেরুয়া শিবির তাদের রণকৌশল স্থির করার জন্য বারবার কেন্দ্রীয় নেতৃত্বদের বাংলায় আনছে। আজ অর্থাৎ রবিবার শহরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি আজ সকাল দশটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন। তিনি আজকের হাওড়া ডুমুর জেলা সভায় যোগদান করবেন। আসলে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর বাতিল হয়ে যাওয়ায় সেই জায়গায় ডুমুরজলা এসেছেন স্মৃতি ইরানি। হয়তো অমিত শাহ ভার্চুয়ালি ওই সভায় উপস্থিত থাকবেন।

গতকাল সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরে আসার কথা ছিল। কিন্তু ইজরাইল দূতাবাসের সামনে বিস্ফোরণ হওয়ায় জাতীয় সুরক্ষার স্বার্থে অমিত শাহের বাংলা সফর বাতিল হয়ে যায়। তবে গতকাল থেকেই বিজেপি নেতৃত্বরা জানিয়েছিল, অমিত শাহের সফর বাতিল হলেও, ডুমুরজলা তে যোগদান মেলা হবেই। সেইমতো বৈঠক করে গেরুয়া শিবির শীর্ষ নেতারা। বৈঠকের পর তারা অমিত শাহের অনুপস্থিতিতে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে স্মৃতি ইরানির নাম উল্লেখ করে। আজকের এই সভায় থাকছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়।

আজকে ডুমুরজলা যোগদান সভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী এর বিজেপিতে যোগদান করার কথা ছিল। কিন্তু গতকাল অমিত শাহ না আসায় তারা স্পেশাল চার্টার্ড বিমানে দিল্লিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেখানে তারা অমিত শাহের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। গতকাল তৃণমূল ছেড়ে দিয়ে শিবিরে যোগদান করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ প্রমুখরা। আজ ডুমুরজলা সভায় আরো একঝাঁক তৃণমূল নেতা কর্মী বিজেপিতে যোগদান করবে বলে মনে করছে বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026