আবারো নতুন পালক RRR এর মুকুটে। এবারে এই সিনেমাটি হয়ে উঠলো গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড এর উইনার। এই সিনেমার নাটু নাটু গানের জন্য এবারে গোল্ডেন গ্লোব পুরস্কার পেলো এস এস রাজামৌলির এই ছবিটি। এই পুরস্কারের মধ্রে সেরা অরিজিনাল গানের পুরস্কার উঠলো এই ছবির ভাগ্যে। এই গানটি কম্পোজ করেছিলেন এমএম কীরাবাণী এবং গেয়েছিলেন কাল ভৈরব এবং রাহুল সিপ্লিগুঞ্জ। তারাই এই পুরস্কার পেয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে এই গানের একটি আলাদা জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে সকলের মধ্যেই। এখন যারা রাম চরণ, জুনিয়র বা রাজামৌলির ভক্ত তাদের কাছে এই গানটি প্রধান সঙ্গীত হয়ে উঠেছে।
এই ছবিটি আদতে প্রাক স্বাধীনতা সময়ের একটি সত্যি ঘটনা নির্ভর। ৮০ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এর জন্য এই ছবিটি সেরা অ-ইংরেজি ছবি হিসাবে মনোনীত হয়েছিল। এই ছবিরই গান ‘নাটু নাটু’ টেলর সুইফটের ‘ক্যারোলিনা’, টপ গান: ম্যাভেরিক ছবি থেকে লেডি গাগার গাওয়া ‘হোল্ড মাই হ্যান্ড’, রিহানার গাওয়া ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভারের ‘লিফট মি আপ’, ইত্যাদি গানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছিল।
এটি একটি ডান্স নম্বর হলেও এই গানের কোরিওগ্রাফি আকর্ষণীয় ছিল। এর আগে প্রায় দশ বছর আগে স্লামডগ মিলিয়নিয়ার ছবির হাত ধরে দেশে এসেছিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। এরপর আবার এই গানের হাত ধরে এলো পুরষ্কার। ড্যানি বয়েলের স্লামডগ মিলিয়নিয়ার ছবির জন্য অরিজিনাল গানের জন্য এই পুরস্কার পেয়েছিলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান। এর আগে ১৯৫৭ সালে ভি শান্তা রামের ছবি দো আঁখে বারা হাত ছবির জন্য দেশ পেয়েছিল গোল্ডেন গ্লোব।
বলে রাখি, এস এস রাজা মৌলির এই ছবিটি বিদেশে ব্যাপক জনপ্রিয়। নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পরেই সারা বিশ্বে এই ছবির জয়জয়কার। চলতি বছরের শুরুর দিকেই ওটিটি প্ল্যাটফর্মে এসেছে এটি। ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডে ছবিটি পাঁচটি বিভাগে মনোনীত হয়েছিল। গোল্ডেন গ্লোবসে দুটি বিভাগে। শুধু তাই নয়, অস্কারেও ছবিটি দুটি বিভাগে শর্টলিস্টেড হয়েছে। আর বিএএফটিএ পুরস্কারের জন্য একটি বিভাগে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…