রাজ্য

চলবে না আর স্টাফ ট্রেন, সিদ্ধান্তে ক্ষুব্ধ কর্মীরা

বুধবার চালু হচ্ছে লোকাল ট্রেন। প্রথমে শিয়ালদহ শাখায় প্রাথমিকভাবে ২৫% ট্রেন চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানে সেই ট্রেনের সংখ্যা বাড়িয়ে ৪৬% করে দেওয়া হয়েছে। তবে এই পরিষেবা চালু করার জন্য স্টাফ স্পেশাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এইদিন এই বিষয়ে শিয়ালদহের ডিআরএম বলেন,” এতদিন ট্রেন চলছিল না, তাই দরকার ছিল স্টাফ ট্রেনের। কিন্তু এইবার সাধারণ ট্রেন চালু হচ্ছে। ফলে আমাদের মনে হয় আলাদা করে স্টাফ ট্রেন চালানো সমস্যা টেনে আনতে পারে। সাধারণ মানুষও ওই ট্রেনে চড়ে বসবেন। অভিযোগ আসবে বারবার স্টাফ দের থেকে। এতে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেই জন্যই এমন সিদ্ধান্ত।” তবে এই সিদ্ধান্তে বেশ অনেকটাই ক্ষুব্ধ কর্মী সংগঠন।

 

এই বিষয়ে অন্যদিকে পূর্ব রেলের মেনস ইউনিয়ানের সাধারণ সম্পাদক অমিত ঘোষ বলেন,”আমরা কিছুদিন আগেই প্রস্তাব দিয়েছিলাম ৪ বগির স্টাফ ট্রেন চালানোর। অথবা আমরা বলেছিলাম, সাধারণ ট্রেনেই তাদের জন্য কিছু আলাদা কামরার ব্যবস্থা করতে। কিন্তু কিছু না করেই তুলে দেওয়া হচ্ছে স্টাফ ট্রেন। যার ফলে করোনা ছড়াবে কর্মীদের মধ্যে। কাজের ক্ষতি হবে। কোয়ারেন্টাইনে যেতে হবে কর্মীদের।” সূত্র হতে জানা গিয়েছে যে, ইতিমধ্যে রেলে ফ্রন্টলাইন কর্মীদের মধ্যে ১৫% কর্মী করোনা আক্রান্ত। এমন অবস্থায় ট্রেনের সংখ্যা বাড়ানো অনেকটাই চ্যালেঞ্জের বলে মনে করেন রেল কর্মীরা। ভবিষ্যতে এটি একটি অসুবিধার কারণ ও হতে পারে বলে একাংশের মত। এইদিন শিয়ালদহ এর ডিআরএম এসপি সিং বলেন,”রোজই রেলের ১০-১৫ জন করোনা আক্রান্ত হচ্ছে। যার ফলে তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানোর একটা চিন্তা ও রয়ে যাচ্ছে।”

 

বুধবার থেকেই হাওড়া, শিয়ালদহ এবং খড়গপুরের বুকিং কাউন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এইদিন হাওড়ার সিনিয়ার কমার্শিয়াল ম্যানেজার জানান যে সোম ও মঙ্গলবার পুরনো সব মান্থলি গুলি রিনিউ করা হবে। অর্থাৎ সেগুলিকে সম্প্রসারিত করবে রেল। সাথে দেওয়া হবে নতুন মান্থলি ও। এছাড়া মিলবে সব রকম সিজন তথা মান্থলি, ত্রৈমাসিক ইত্যাদি এর সুবিধাও। এছাড়া ও তিনি জানান যে সমস্ত কাজ করোনা বিধি মেনে করা হবে। রোডসাইড স্টেশনগুলিতে হকার যাতে বসতে না পারে সে বিষয়ে খেয়াল রাখবেন আরপিএফ। তবে জিআরপি এর কাজ সম্পর্কে আরও একবার খতিয়ে দেখবে বিভাগ। এছাড়াও প্রতি কাউন্টারে এবং স্টেশনে নতুন সময়সূচী দেওয়া হবে বলেও জানান তিনি।

 

রবিবার না মেনে আজ থেকে শুরু করা হয় রেল চালুর আগের প্রস্তুতির সমস্ত কাজ। ইতিমধ্যেই স্টেশন, রেক, শৌচালয়, পানীয় জল খাওয়ার এলাকা ইত্যাদি স্যানিটাইজ করার কাজ শুরু করা হয়েছে। বন্ধ করা হয়েছে যাতায়াতের বিকল্প পথগুলিও। তবে কোভিড বিধি পালন নিয়ে বর্তমানে চিন্তায় রেল। ট্রেনের সংখ্যা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে বহু সমস্যা বেড়ে যাবে বলে মনে করছেন রেলের কর্মকর্তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026