রাজ্য

এগরার চা চক্রে হঠাৎই বিপত্তি, দিলীপ ঘোষকে নিয়ে ভেঙে পড়ল মঞ্চ

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে জোর কদমে প্রচারে নেমে পড়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি। বাংলার গেরুয়া শিবির মানুষের মন জয় করার উদ্দেশ্যে কঠোর প্রচার কর্মসূচির দ্বারস্থ হয়েছে। বাংলা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্যে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় সভা করছেন। প্রায় প্রতিদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে নিউটাউন ইকোপার্ক বা সল্টলেক সেন্ট্রাল পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের রাজনৈতিক মতামত ব্যক্ত করছেন। এছাড়াও প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে চা চক্রের নাম দিয়ে বিভিন্ন জনসমাবেশ করছেন।

এরইমধ্যে আজ অর্থাৎ শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের এগরাতে চা-চক্রে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিতে দিতে হঠাৎই ঘটে বিপত্তি। এক ঝাঁক বিজেপি নেতা কর্মী ও দিলীপ ঘোষকে নিয়ে মঞ্চ ভেঙে পড়ে। তবে মঞ্চের উচ্চতা খুব একটা বেশি না হওয়ায় কারোর তেমনভাবে কোন চোট লাগেনি। কিন্তু এই মঞ্চ ভাঙ্গা নিয়েও শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি দিলীপ ঘোষ।

এগরার চা চক্রে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যাবেন বলে স্থানীয় বেশ কিছু বিজেপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। নির্বাচনের সম্বন্ধে দিলীপ ঘোষ তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর মঞ্চে ওঠেন। মঞ্চে উঠে দিলীপ ঘোষ স্থানীয় কিছু নেতাকর্মীদের সাথে দলীয় পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু হঠাৎই সেই মঞ্চে বসে যায়। কিন্তু মঞ্চের উচ্চতা মাটি থেকে ছিল সামান্যই। তাই কোনো নেতাকর্মীর বা দিলীপ ঘোষের আঘাত লাগেনি। তবে সেই মুহূর্তে অকষ্মাৎ ঘটনাতে উত্তেজনা ছড়ায় উপস্থিত জনগণের মধ্যে।

দিলীপ ঘোষ পরিস্থিতি সামলানোর পর এই মঞ্চ ভাঙা ঘটনা নিয়ে শাসকদলকে বিদ্রুপ করতে ভুলেননি। তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, “আজ যেমন এখানে মঞ্চ ভাঙলো ঠিক কিছুদিন বাদে মে মাসে সরকারটাই ভেঙে যাবে।” এছাড়াও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, “আজ অনেকদিন পর এগরার জনগণের সাথে আমার দেখা হল। এরা সবাই আসন্ন নির্বাচনে বিজেপিকেই শাসক দল হিসেবে চায়। আসলে গোটা বাংলার মানুষ বুঝে গেছে তৃণমূল শুধুমাত্র অরাজকতা চালাচ্ছে। বাংলাকে আবার সুস্থ করতে বিজেপিকে আনতেই হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026