খেলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে খুব শীঘ্রই অবসর নিতে পারেন ভারতীয় এই বিধ্বংসী ক্রিকেটার

বর্তমানে ক্রিকেটজগতে অবসর নেওয়ার পালা চলছে। একের পর এক বিধ্বংসী ক্রিকেটার বিদায় জানাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। সেই ছোঁয়া পড়েছে ভারতীয় ক্রিকেটেও। মহেন্দ্র সিং ধোনি কিংবা সুরেশ রায়নার মতো বিধ্বংসী ক্রিকেটার বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। বর্তমানে তরুণ ক্রিকেটারদের বেশি সুযোগ দিতে গিয়ে বয়স্ক ক্রিকেটারদের জায়গা ছেড়ে দিতে হচ্ছে ভারতীয় দল থেকে। অভিজ্ঞতা এবং লম্বা ইনিংস খেলার যোগ্যতা থাকলেও আবহমান স্রোতে নিজেদেরকে ভাসিয়ে দিতে হচ্ছে।

সম্প্রতি ভারতীয় দলের নতুন অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। তার নেতৃত্বে একাধিক তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন ভারতীয় একাদশে খেলার। তরুণ ক্রিকেটারদের বিধ্বংসী পারফরম্যান্স দেখে বাধ্য হয়ে তাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই কারণে অভিজ্ঞতা এবং ধারাবাহিকতা থাকার সত্বেও একাধিক বয়স্ক ক্রিকেটার ঝড়ে পড়েছেন ভারতীয় ক্রিকেট থেকে। এই তালিকায় রয়েছেন ভারতীয় টেস্ট ক্রিকেটের এক উজ্জ্বলতম প্রতিভা মুরারি বিজয়। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি।

এরপর না না করে কেটে গেছে চারটি বছর! তবে জাতীয় দলের হয়ে সাদা জার্সি পরার সৌভাগ্য হয়নি মুরারি বিজয়ের। এমন পরিস্থিতিতে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন এক সময় ভারতের দুর্দান্ত ওপেনার মুরারি বিজয়। আর সেই স্রোতে ভেসে যেতে পারেন ভারতের আরো দুই অভিজ্ঞ ক্রিকেটার চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কা রাহানে। মুরারি বিজয় ভারতীয় জার্সিতে ৬১ ম্যাচ খেলে ৩,৯৮২ রান করেছেন। ১২টি আন্তর্জাতিক টেস্ট শতরানের ইনিংস রয়েছে তার নামে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026