প্রতিমাসে ৩০০ টাকায় ভারতে আসছে Starlink ইন্টারনেট পরিষেবা, টেক্কা দেবে Jio বা Airtel কে

টেলিকম ইন্ড্রাস্ট্রিতে শেষ কয়েক বছরে রীতিমত আধিপত্য বিস্তার করেছে মুকেশ আম্বানির জিও কোম্পানি। এই জিও কোম্পানি মার্কেট রেটের তুলনায় অনেক সস্তা মূল্যে রিচার্জ প্ল্যান এনে দেশবাসীর মন জয় করে নিয়েছেন। এই কোম্পানির হাত ধরেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে শিখেছে ভারতবাসী। তবে এই জিওকে টেক্কা দিতে এবার ভারতে আসছে মুকেশ আম্বানির প্রতিদ্বন্দ্বী এলন মাস্ক। তাঁর স্টারলিঙ্ক কোম্পানি এমনিতেই বিদেশের মাটিতে রমরমিয়ে ব্যবসা করছে। এবার আগামী মাসের মধ্যে ভারতেও চলে আসতে পারে স্টারলিঙ্ক।

এলন মাস্কের এই স্টারলিঙ্ক ভারতের বাজারে এলে ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে আম্বানির জিও। একদিকে ফাইবার ব্রডব্যান্ড ও অন্যদিকে ডাটা ব্যালেন্স স্কিমে বড় ধাক্কা খাবে জিও। এই স্টারলিঙ্ক ভারতে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। এই কোম্পানির ইন্টারনেট ডাটা কানেকশন সাধারণের থেকে একটু আলাদা। ভারতে সমস্ত ব্রডব্র্যান্ড অপটিকাল ফাইবার নির্ভর। কিন্তু এই স্টারলিঙ্ক স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট কানেকশন দেয়।

আগামী মাস থেকে এই পরিষেবা পাওয়া যেতে পারে। Starlink একটি GMPCS (Global Mobile Personal Communication by Satellite) লাইসেন্স পাবে বলে আশা করা হচ্ছে। তারপর এটি স্পেকট্রাম বরাদ্দের জন্য যোগ্য হয়ে উঠবে। স্টারলিংক গত বছর জিএমপিসিএস লাইসেন্সের জন্য আবেদন করেছিল। টেলিকমিউনিকেশন বিভাগ বলেছে যে স্টারলিংকের আবেদন প্রক্রিয়া করতে সময় লেগেছে কারণ কিছু প্রয়োজনীয় নথির ব্যবস্থা করতে বিলম্ব হয়েছে। তবে এতে একটু বেশি খরচ হবে। সেটআপ করতে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা খরচ হবে। তবে তারপর মাসিক ৩০০ টাকা থেকে ৪০০ টাকা খরচ হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026